খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া সাইবার ফোর্স ও জিয়া পরিষদের শোক
আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। শোক প্রকাশ করেছে জিয়া সাইবার ফোর্স, যুক্তরাষ্ট্র এবং জিয়া পরিষদ, টেক্সাস।
আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। শোক প্রকাশ করেছে জিয়া সাইবার ফোর্স, যুক্তরাষ্ট্র এবং জিয়া পরিষদ, টেক্সাস।
দুই সংগঠনের এক শোক বার্তায় বলা হয়েছে, ‘আমাদের রাজনৈতিক আদর্শিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাভিভূত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান রাব্বুল আলামীন আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন।’
শোক প্রকাশ করে প্রয়াত খালেদা জিয়ার জন্য সৃষ্টিকর্তার জান্নাত কামনা করেছেন জিয়া সাইবার ফোর্স, যুক্তরাষ্ট্র এবং জিয়া পরিষদ, টেক্সাস-এর পক্ষে ডক্টর মোহাম্মদ কালাম, আব্দুর রউফ খাঁন নবাব, মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর এস এম সারোয়ার রহমান, টিঙ্কু ভূঁইয়া, মোহাম্মদ আবুল কালাম আজাদ, শামসুদ্দিন মাহমুদ, সাদিক খাঁন, ফিরোজ আহমেদ, মোহাম্মাদ জামশেদ, মোহাম্মাদ শামীম হাসান, আলী ডোনার, নাসিম এম খাঁন, মোহাম্মাদ হুমায়ুন কবীর, খালিদ শাহনেওয়াজ প্রিন্স, মোহাম্মাদ নিজামুদ্দিন, ফাহাদ হোসেন, রাবেয়া হায়দার চৌধুরী, জায়েদ হাসান সুমন খাঁন, সাব্বির আহমেদ, জুনায়েদ খাঁন, তানিম চৌধুরী, গাফফার আলী, মোহাম্মাদ বাবুল খাঁন, এনায়েত খাঁন, মোহাম্মাদ আবু সায়েদ মিয়া, গোলাম মাহবুব, কাজী এস আলম, সর্দার হক ও মশিউর রহমান।
ডালাস বার্তা প্রতিবেদক