শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবেছে বলে দায় স্বীকার করেছে পেন্টাগন।
আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই ছাড়তে শুরু করেছেন অতি ধনীরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে লাখ লাখ ডলার খরচ করে বিকল্প পথে দেশ ছাড়ার চেষ্টা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির মুখে স্পেনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সমর্থনের কথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। জ্বালানি বাজার বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' জানিয়েছে এই তথ্য।
মাত্র কয়েক দিন আগেও যাদের কোলাহলে মুখর ছিল স্কুল প্রাঙ্গণ, সেই ১৬৫ শিশুই এখন শুয়ে থাকবে পাশাপাশি কবরের সারিতে। মঙ্গলবার ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে তাদের গণজানাজায় নেমেছিল হাজারো মানুষের ঢল।
ইরানে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁকে বাধ্য করেননি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন এবং গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
ইরানে ‘প্রয়োজন’ হলে মার্কিন স্থলসেনা পাঠানো হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাৎক্ষণিকভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেননি তিনি।
কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ভুল গুলিতে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার সেন্টকম এ তথ্য নিশ্চিত করে ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা মিত্রপক্ষের গুলিতে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের রাজধানী তেহরান টানা বিস্ফোরণে কেঁপে উঠছে। রোববার ভোরেও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি–মার্কিন হামলা অব্যাহত রয়েছে। সূর্য ওঠার আগ পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধান এখন ‘সহজেই’ অর্জন করা সম্ভব।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলাকে ‘ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূলের অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। শনিবার সকাল থেকে দুবাই থেকে দোহা, মানামা থেকে এরবিল—একাধিক দেশে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে বা যারা ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
ইরানকে লক্ষ্য করে শনিবার সকালে যৌথ সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরানের ফারস সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানীর ইউনিভার্সিটি স্ট্রিট ও জামহুরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্কে বড় অগ্রগতি এসেছে—ইরান ভবিষ্যতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করবে না বলে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, এটি এখন পর্যন্ত আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।
আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবান নেতৃত্বের ঘাঁটি কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা চরমে। তবে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আগ্রহ দেখিয়েছে তালেবান সরকার।
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, `ইউক্রেনীয়দের ভাঙতে পারেননি’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কিয়েভে দেওয়া বার্তায় জেলেনস্কি দাবি করেন, ইউক্রেন স্বাধীনতা ও রাষ্ট্রত্ব রক্ষা করেছে এবং মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর মেক্সিকোজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত ২০টি রাজ্যে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও হামলার ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকার না করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো চাপের মুখেই আমরা মাথা নত করব না।’ তাঁর এই বক্তব্য আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে বাধ্য করতে সীমিত সামরিক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তাঁর আগের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর ট্রাম্প এই নতুন পদক্ষেপের কথা জানান।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি ‘বৃহৎ হাসপাতাল জাহাজ’ পাঠানোর পরিকল্পনা নাকচ করেছে ডেনমার্ক।
গ্রিনল্যান্ড উপকূলে এক মার্কিন সাবমেরিন নাবিক গুরুতর অসুস্থ হলে তাকে জরুরি চিকিৎসার জন্য উদ্ধার করেছে ডেনমার্কের সামরিক বাহিনী।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, চীন সম্পূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে এবং সেই লক্ষ্যেই সাম্প্রতিক বছরগুলোতে অন্তত একটি গোপন বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে—বেইজিং কি তার পারমাণবিক কৌশলে বড় পরিবর্তন আনছে?
ডোনাল্ড ট্রাম্পের মিত্রদেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান ও শুল্কনীতির সমালোচনায় জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একই সুরে কথা বলেছেন কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতা।
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নির্দেশে বর্তমানে ক্যারিবীয় সাগরে থাকা বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে হাজারো ফিলিস্তিনির শরীরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব মানুষ অতি উচ্চ তাপে পুড়ে অঙ্গার হয়ে বাতাসে মিশে সম্পূর্ণ ‘অদৃশ্য’ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত থার্মাল ও থার্মোবারিক অস্ত্র ব্যবহারের ফলে প্রায় ৩ হাজার ফিলিস্তিনির দেহ সম্পূর্ণভাবে পুড়ে বা বাষ্পীভূত হয়ে গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগে পড়েছেন ভারতের টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারকেরা। নতুন চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে—এ আশঙ্কা করছেন তারা। এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের অবস্থান দুর্বল হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।