‘প্রয়োজন’ হলে ইরানে মার্কিন স্থলসেনা: ডোনাল্ড ট্রাম্প
ইরানে ‘প্রয়োজন’ হলে মার্কিন স্থলসেনা পাঠানো হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাৎক্ষণিকভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেননি তিনি।
ইরানে ‘প্রয়োজন’ হলে মার্কিন স্থলসেনা পাঠানো হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাৎক্ষণিকভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেননি তিনি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তৃতীয় দিনে গড়ানোর পর সোমবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘স্থলসেনা পাঠানো নিয়ে আমার কোনও জড়তা নেই। অন্য প্রেসিডেন্টরা যেমন বলেন, স্থলভাগে সেনা যাবে না—আমি তা বলি না। আমি বলি, সম্ভবত তাদের প্রয়োজন নেই, অথবা যদি প্রয়োজন হয়, তাহলে পাঠানো হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাবনা নাকচ করেননি। সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।
হেগসেথ বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট