হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল কমেছে ৯০%, সরবরাহ সংকটের শঙ্কা

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। জ্বালানি বাজার বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' জানিয়েছে এই তথ্য।

Mar 4, 2026 - 13:22
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল কমেছে ৯০%, সরবরাহ সংকটের শঙ্কা
চরম ঝুঁকি নিয়ে তেলবাহী জাহাজ কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত অব্যহত রেখেছে। ছবি: আনাদোলু

ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। জ্বালানি বাজার বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' জানিয়েছে এই তথ্য।

বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তারা কৌশলগত এই জলপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।

তবে কেপলারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালীটি সম্পূর্ণ অচল হয়নি। চরম ঝুঁকি সত্ত্বেও কিছু তেলবাহী জাহাজ পূর্ব পশ্চিমমুখী যাতায়াত অব্যাহত রেখেছে।

কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট বলেন, অন্যান্য বেশিরভাগ জাহাজের চলাচল প্রায় বন্ধ থাকলেও কিছু ট্যাঙ্কার এখনও হরমুজ প্রণালী ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে শনাক্তকরণ এড়াতে জাহাজগুলো তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখে, অর্থাৎব্ল্যাকআউটঅবস্থায় চলাচল করছে।

সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই প্রধান রুট কার্যত স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের সংকট মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা