‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ভূপাতিত ৩ মার্কিন যুদ্ধবিমান

কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ভুল গুলিতে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার সেন্টকম এ তথ্য নিশ্চিত করে ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা মিত্রপক্ষের গুলিতে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

Mar 2, 2026 - 13:32
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ভূপাতিত ৩ মার্কিন যুদ্ধবিমান
কুয়েতের উপর দিয়ে এফ-১৫ যুদ্ধবিমান থেকে এক মার্কিন পাইলটের বেরিয়ে আসার ভিডিওর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ভুল গুলিতে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার সেন্টকম তথ্য নিশ্চিত করে ঘটনাটিকেফ্রেন্ডলি ফায়ারবা মিত্রপক্ষের গুলিতে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

সেন্টকম জানায়, বিধ্বস্ত তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁদের উদ্ধার করা হয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, এটি উপসাগরীয় অঞ্চলে সংঘাত দ্রুত বিস্তারের ইঙ্গিত বহন করছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিতে গিয়ে সক্রিয় যুদ্ধাবস্থায় কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন বিমানগুলোকে লক্ষ্যবস্তু বানায়। কুয়েত সরকার ঘটনাটি স্বীকার করে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ইসপোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরানে হামলার পক্ষে রয়েছেন মাত্র এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সতর্ক করে বলেন, অভিযান অব্যাহত থাকলে মার্কিন সেনা হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এইফ্রেন্ডলি ফায়ারঘটনায় ইরানে সামরিক অভিযানের পক্ষে যুক্তরাষ্ট্রে জনসমর্থন আরও কমে যেতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স