ইরানে প্রাণহানি ২০০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

Feb 28, 2026 - 13:02
ইরানে প্রাণহানি ২০০ ছাড়িয়েছে
ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতেই হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৪টিতে হামলা হয়েছে। এতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে বহু স্থানে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ৮৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে আটকে আছেন।

রাজধানী তেহরানে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ নেতা আলী খামেনির বাসভবন এবং প্রেসিডেন্ট প্যালেসের আশপাশের এলাকাও রয়েছে। স্যাটেলাইট ছবিতে খামেনির বাসভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ছাড়া ইসফাহান, কোম, কারাজ কেরমানশাহর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরনের বিস্ফোরণের খবর মিলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকেমেজর কমব্যাট অপারেশনহিসেবে বর্ণনা করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করাই তাঁদের লক্ষ্য। অন্যদিকে, ইরান এই হামলাকেসন্ত্রাসবাদহিসেবে আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

 তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা