ঘাঁটি ব্যবহার করতে না পেরে ট্রাম্পের বাণিজ্য হুমকি, স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির মুখে স্পেনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সমর্থনের কথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

Mar 4, 2026 - 14:06
ঘাঁটি ব্যবহার করতে না পেরে ট্রাম্পের বাণিজ্য হুমকি, স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির মুখে স্পেনের প্রতিপূর্ণ সংহতিপ্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সমর্থনের কথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

কস্তা বলেন, ‘স্পেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সংহতি প্রকাশ করতে আমি প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে কথা বলেছি। ইইউ সব সময় নিশ্চিত করবে, সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার প্রতি ইইউর অঙ্গীকার অটুট রয়েছে।

ইরানের ওপর সম্ভাব্য হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দেন। এর প্রেক্ষাপটেই ব্রাসেলস থেকে মাদ্রিদের প্রতি জোরালো সমর্থনের বার্তা এলো ইউরোপীয় ইউনিয়নের।

তথ্যসূত্র: আল জাজিরা