পরমাণু বোমার ইউরেনিয়াম মজুত করবে না ইরান, ‘নাগালের মধ্যে’ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্কে বড় অগ্রগতি এসেছে—ইরান ভবিষ্যতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করবে না বলে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, এটি এখন পর্যন্ত আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।

Feb 27, 2026 - 23:20
পরমাণু বোমার ইউরেনিয়াম মজুত করবে না ইরান, ‘নাগালের মধ্যে’ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা

ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্কে বড় অগ্রগতি এসেছেইরান ভবিষ্যতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করবে না বলে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, এটি এখন পর্যন্ত আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাঈদী শুক্রবার ওয়াশিংটনে সিবিএস নিউজকে বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি এখন হাতের নাগালে। কিছু কৌশলগত বিষয় বাকি থাকলেও বড় চিত্র হলোপূর্ণাঙ্গ সমঝোতা সম্ভব।

তিনি জানান, ইরান তাদের বর্তমান পারমাণবিক মজুদ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনবে এবং এগুলোকে এমন জ্বালানিতে রূপান্তর করবে যা কখনো বোমা তৈরির উপযোগী হবে না। পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ অধীনে শতভাগ যাচাইযোগ্য হবে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বদর বিন হামাদ আল বুসাঈদী বলেন, ‘ইরান এখন সব বিষয়েই খোলামনে আলোচনা করতে প্রস্তুত।

ওই আলোচনা চলাকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন ওমানি মন্ত্রী। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে চান না, তবে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করতে হতে পারে।

পরবর্তী রাউন্ড আলোচনা হবে আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইতিবাচক ধারা অব্যাহত থাকলে এটি মধ্যপ্রাচ্য বিশ্বশান্তির জন্য নতুন যুগের সূচনা করবে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ