Jun 22, 2026
যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতির দিকে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে।
May 23, 2026
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে চুক্তি ও নতুন হামলার মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন—চুক্তি না হলে ইরানকে এমন আঘাত করা হবে, যা এর আগে কোনো দেশ দেখেনি।
May 15, 2026
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চললেও, ইরান যুদ্ধ থামাতে চীনের ওপর চাপ বাড়িয়ে আসছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে কোনো বড় সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি।
May 15, 2026
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বড় ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল, কৃষিপণ্য ও ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
May 13, 2026
চীনে ঐতিহাসিক সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল–এ বৈঠক শুরু হয়।
Apr 21, 2026
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনাগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
Apr 19, 2026
যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে কোনো আলোচনায় বসবে না ইরান—এমন অবস্থানের কথা জানিয়েছে তেহরান।
Apr 12, 2026
পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো অগ্রগতি হয়নি। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানের অভিযোগ, ওয়াশিংটন আলোচনায় করতে নয়, শর্ত চাপাতে এসেছিল ইসলামাবাদে।
Apr 10, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই দলকে ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
Apr 10, 2026
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এক টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে সম্ভাব্য এই আলোচনা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে একই সময়ে লেবাননে ইসরায়েলের টানা বিমান হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।
Feb 27, 2026
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্কে বড় অগ্রগতি এসেছে—ইরান ভবিষ্যতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করবে না বলে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, এটি এখন পর্যন্ত আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।
Feb 3, 2026
পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আর এ আলোচনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আরব সাগরে তাদের বিমানবাহী রণতরির দিকে ধেয়ে আসায় একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
Oct 6, 2025
ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) মিসরে এই আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।