হাইতিয়ানদের টিপিএস বাতিলে মেরিল্যান্ডের গির্জা ফাঁকা, আইসিইর ভয়ে সম্প্রদায়ে আতঙ্ক
যুক্তরাষ্ট্রে হাইতিয়ানদের অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস বাতিল হওয়ার পর মেরিল্যান্ডের ইস্টার্ন শোরে হাইতিয়ান সম্প্রদায়ের মধ্যে আইসিইর গ্রেপ্তারের আশঙ্কায় ভয় ছড়িয়ে পড়েছে। সম্প্রদায়ের অনেক সদস্য ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন।

গত ২ আগস্ট রোববার সলিসবেরি শহরে এপি নিউজের প্রতিবেদনে উঠে আসে যে, স্থানীয় গির্জাগুলোয় উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ওয়ার্ড অব লাইফ সেন্টার গির্জার সিনিয়র পাস্টর রুজভেল্ট তুসাঁ জানান, প্রতি রোববার গির্জার পার্কিং প্রায় ফাঁকা থাকছে কারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
সলিসবেরি ও এর আশপাশের এলাকায় হাইতিয়ান অভিবাসীরা দীর্ঘদিন ধরে পোল্ট্রি কারখানা, খামার এবং পরিচর্যার কাজে নিযুক্ত রয়েছেন। টিপিএস মেয়াদ শেষ হওয়ার পর এই সম্প্রদায়ের অনেকে কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
কৃষি শ্রমিকদের সহায়তাকারী অলাভজনক সংস্থা কাটার অভিবাসন বিশেষজ্ঞ লেইলা বোরেরো ক্রাউজ জানান, ইস্টার্ন শোরে বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী বাস করেন, যাদের বড় একটি অংশ এখন অনিশ্চয়তায় রয়েছেন।
হাইতিয়ানদের টিপিএস প্রথম ২০১০ সালে ভূমিকম্পের পর চালু হয়েছিল। ট্রাম্প প্রশাসন এই সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন রাজ্যে আইনি লড়াই অব্যাহত রয়েছে, তবে মেরিল্যান্ডের সম্প্রদায়গুলোয় এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। সূত্র: এপি নিউজ