শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবেছে বলে দায় স্বীকার করেছে পেন্টাগন।

Mar 4, 2026 - 14:57
শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার
ইরানের নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা। ফাইল ছবি: ফার্স

শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবেছে বলে দায় স্বীকার করেছে পেন্টাগন।

শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা জাহাজের কোনো দৃশ্যমান অংশ নয়; শুধু পানির ওপর তেলের স্তর লাইফ ্যাফট দেখতে পান। পানিতে ভাসমান বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রিগেটটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে।

ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে বুধবার ( মার্চ) ভোরে শ্রীলঙ্কা উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে এটি ডুবে গেছে বলে দাবি করা হয়।

পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবেছে। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু জাহাজ টর্পেডো দিয়ে ডুবানো হলো।

তথ্যসূত্র: আল জাজিরা