ইরান অভিযানে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অভিযানে আরও কয়েকজন সেনা স্প্লিন্টারের আঘাত ও মস্তিষ্কে আঘাতজনিত কনকাশনে সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে ধীরে ধীরে দায়িত্বে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।
সেন্টকমের ভাষ্য, সংশ্লিষ্ট এলাকায় বড় ধরনের যুদ্ধ অভিযান ও পাল্টা সামরিক ব্যবস্থা অব্যাহত রয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্তমানে ‘অত্যন্ত অস্থির’।
নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সামরিক নীতিমালা অনুযায়ী, নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর পরিচয় প্রকাশ করা হবে।
মধ্যপ্রাচ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে যে সংঘাত শুরু হয়েছে, তা এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। সর্বশেষ প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা