গ্রিনল্যান্ড উপকূলে মার্কিন সাবমেরিন নাবিক অসুস্থ, ডেনিশ বাহিনীর উদ্ধার

গ্রিনল্যান্ড উপকূলে এক মার্কিন সাবমেরিন নাবিক গুরুতর অসুস্থ হলে তাকে জরুরি চিকিৎসার জন্য উদ্ধার করেছে ডেনমার্কের সামরিক বাহিনী।

Feb 22, 2026 - 12:39
গ্রিনল্যান্ড উপকূলে মার্কিন সাবমেরিন নাবিক অসুস্থ, ডেনিশ বাহিনীর উদ্ধার
ডেনিশ ‘সিহক’ হেলিকপ্টার গুরুত্বর অসুস্থ মার্কিন সাবমেরিন নাবিককে তুলে এনে নুকের এক হাসপাতালে ভর্তি করে। ছবি: নিউইয়র্ক পোস্ট

গ্রিনল্যান্ড উপকূলে এক মার্কিন সাবমেরিন নাবিক গুরুতর অসুস্থ হলে তাকে জরুরি চিকিৎসার জন্য উদ্ধার করেছে ডেনমার্কের সামরিক বাহিনী।

ডেনিশ যৌথ আর্কটিক কমান্ড জানায়, শনিবার রাজধানী নুক থেকে প্রায় নটিক্যাল মাইল দূরে ওই নাবিককে উদ্ধার করা হয়। একটি ডেনিশসিহকহেলিকপ্টার তাঁকে তুলে এনে নুকের একটি হাসপাতালে ভর্তি করে। হেলিকপ্টারটি একটি পরিদর্শন জাহাজে মোতায়েন ছিল।

এর কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানো হবে। তিনি দাবি করেন, সেখানে অনেক মানুষ অসুস্থ এবং যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ঘোষণা দেন এবং লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে সমন্বয়ের কথা জানান।

তবে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটিবৃহৎ হাসপাতাল জাহাজপাঠানোর পরিকল্পনা নাকচ করেছে ডেনমার্ক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পোলসেন  রোববার জানান, গ্রিনল্যান্ডে বিশেষ স্বাস্থ্য সহায়তার প্রয়োজন নেই এবং ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে কোপেনহেগেনকে আগে থেকে অবহিতও করা হয়নি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ফেসবুকে লিখেছেন, ‘আমি এমন একটি দেশে বাস করতে পেরে খুশি, যেখানে সবার জন্য বিনামূল্যে সমান চিকিৎসাসেবা নিশ্চিত।তিনি জানান, গ্রিনল্যান্ডেও একই ব্যবস্থা কার্যকর রয়েছে।

ডেনিশ পার্লামেন্টে নির্বাচিত গ্রিনল্যান্ডের প্রতিনিধি আজা কেমনিটজ ট্রাম্পের প্রস্তাবকেহতাশাজনকআখ্যা দিয়ে বলেন, এটি স্থায়ী টেকসই স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক নয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে টানাপোড়েনে পড়েছে। খনিজসমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিয়ন্ত্রণের প্রসঙ্গ তুলে ট্রাম্পের মন্তব্য সেই উত্তেজনা বাড়িয়েছে।

তথ্যসূত্র: এপি