প্রেম অস্বীকার, অতঃপর জেফার–রাফসানের বিয়ে

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তাঁরা দুজন। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।

Jan 14, 2026 - 14:50
প্রেম অস্বীকার, অতঃপর জেফার–রাফসানের বিয়ে
বিয়ের আয়োজনে জেফার ও রাফসান। ছবি: সংগৃহীত

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তাঁরা দুজন। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।

ফেসবুকে যৌথ বিবৃতিতে জেফার রাফসান লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় আমাদের যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।

এই বিয়ের খবরে নতুন করে আলোচনায় এসেছে গত দুই বছরের ঘটনা। দীর্ঘদিন ধরেই জেফার রাফসানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। দেশবিদেশে একসঙ্গে ঘোরার ছবি ছড়ালেও দুজনই বারবার দাবি করেছেন, তাঁরা কেবল বন্ধু সহকর্মী। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বলেও জানিয়ে আসছিলেন।

প্রেমের গুঞ্জনের বিষয়ে সবচেয়ে সরব ছিলেন জেফার নিজেই। বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ভিত্তিতে প্রেমের গল্প বানানো ঠিক নয়। রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন এবং একসঙ্গে কাজ করাই তাঁদের সম্পর্কের ভিত্তিএমনটাই ছিল তাঁর বক্তব্য। রাফসানও একই সুরে এসব আলোচনাভিত্তিহীনবলে উড়িয়ে দেন।

এর মধ্যেই প্রকাশ্যে আসে রাফসান সাবাবের প্রথম দাম্পত্য জীবনের ভাঙনের খবর। তিন বছরের সংসার ভাঙার বিষয়টি তিনি নিজেই জানান। এরপর তাঁর সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানান, তিনি বিচ্ছেদ চাননি। তখনই নতুন করে আলোচনায় আসে জেফাররাফসান সম্পর্কের প্রসঙ্গ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে। নিয়ে প্রায় ১৫ মিনিটের এক ভিডিও বার্তায় রাফসান বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ নয়; দেড় বছর ধরেই বিষয়টি চলছিল এবং দুই পরিবারই জানত। জেফারও তখন স্পষ্ট করেন, এই বিচ্ছেদ তাঁর ব্যক্তিগত বিষয় এবং তাঁর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই।

সব অস্বীকার, ব্যাখ্যা আর নীরবতার পর অবশেষে দৃশ্যপট বদলায়। ঘনিষ্ঠ সূত্র জানায়, জেফার রাফসান বিয়ের সিদ্ধান্ত নেন। বুধবার সকালে গায়েহলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে।

যে সম্পর্ককে এত দিন গুঞ্জন বলা হয়েছে, দুই বছরের আলোচনা বিতর্কের পর সেটিই এখন বাস্তবতা।

ডালাস বার্তা প্রতিবেদক