৮৩ বিলিয়ন ডলারের চুক্তিতে নেটফ্লিক্স কিনছে ওয়ার্নার ব্রদার্স ও এইচবিও ম্যাক্স

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ৮২.৭ বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে ওয়ার্নার ব্রস ডিসকভারি তাদের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ নেটফ্লিক্সের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। যা হবে আধুনিক বিনোদন শিল্পের সবচেয়ে বড় ও প্রভাবশালী একীভূতকরণগুলোর একটি।

Dec 6, 2025 - 00:42
৮৩ বিলিয়ন ডলারের চুক্তিতে নেটফ্লিক্স কিনছে ওয়ার্নার ব্রদার্স ও এইচবিও ম্যাক্স
এট হবে আধুনিক বিনোদন শিল্পের সবচেয়ে বড় ও প্রভাবশালী একীভূতকরণগুলোর একটি। ছবি:এনবিসি

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ৮২. বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে ওয়ার্নার ব্রস ডিসকভারি তাদের স্টুডিও স্ট্রিমিং সম্পদ নেটফ্লিক্সের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। যা হবে আধুনিক বিনোদন শিল্পের সবচেয়ে বড় প্রভাবশালী একীভূতকরণগুলোর একটি।

চুক্তি চূড়ান্ত হলে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং শতবর্ষী ফিল্ম স্টুডিও একই ছাদের নিচে আসবে। এতে নেটফ্লিক্স হাতে পাবে এইচবিও, এইচবিও ম্যাক্স, ডিসি কমিকসের ব্যাটম্যান-সুপারম্যানসহ জনপ্রিয় সব আইপি এবংহ্যারি পটারথেকেডিউন”, “বার্বি”—অগণিত ব্লকবাস্টার শিরোনাম।

নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোস বলেন, ওয়ার্নার ব্রসের ক্লাসিক লাইব্রেরি তাদের সঙ্গে যুক্ত হলে বিশ্বব্যাপী দর্শকদের আরও সমৃদ্ধ কনটেন্ট দেওয়া সম্ভব হবে। এক যৌথ বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানায়, নগদ শেয়ারে সম্পন্ন হওয়া এই ডিলে ওয়ার্নার ব্রস ডিসকভারির মূল্য ধরা হয়েছে শেয়ারপ্রতি ২৭.৭৫ ডলার, আর মোট মূল্য প্রায় ৮২. বিলিয়ন ডলার।

ঋণে জর্জরিত ওয়ার্নার ব্রস গত কয়েক মাস ধরে ক্রেতা খুঁজছিল। প্রতিযোগিতায় প্যারামাউন্ট কমকাস্টও ছিল, তবে নেটফ্লিক্সের প্রস্তাব শেষে নির্বাচিত হয়। নগদ অংশ দিতে নেটফ্লিক্স ৫৯ বিলিয়ন ডলারের ব্রিজ লোন নিচ্ছে তিন ব্যাংকের কাছ থেকে।

চুক্তি নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রতিযোগিতাবিরোধী (অ্যান্টিট্রাস্ট) উদ্বেগ। মার্কিন কংগ্রেসের ডজনখানেক সদস্য চলচ্চিত্র নির্মাতারা সতর্ক করে বলেছেন, এই একীভবন স্ট্রিমিং বাজারে অতিরিক্ত প্রভাবশালী একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে। ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রয়োজন হলে তারা এই একীভূতকরণ খতিয়ে দেখবে।

চুক্তি কার্যকর হলে ওয়ার্নার ব্রস ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ নতুন প্রতিষ্ঠানে থাকবেন না। আর আর এই একীভূতকরণের বাইরে থাকবে  সিএনএন, টিএনটি বা টিবিএসের মতো ওয়ার্নার মালিকানাধীন কেবল চ্যানেলগুলো।

এই একীভূতকরণ নেটফ্লিক্সকে আরও শক্তিশালী করবে। আরও বৃহৎ কনটেন্ট লাইব্রেরি নিয়ে ইউটিউব টিকটকের মতো টেক জায়ান্টদের সঙ্গে নামতে পারবে প্রতিযোগিতায়।

তথ্যসূত্র: এনবিসি