টোকিওর রাস্তায় কেটি পেরি–ট্রুডোর প্রেমের নতুন অধ্যায়

মাসের পর মাস গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। টোকিও সফর শেষে সামাজিক মাধ্যমে কাছাকাছি থাকার ছবি–ভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্ককে যেন আনুষ্ঠানিক রূপ দিলেন পপস্টার কেটি।

Dec 7, 2025 - 02:25
টোকিওর রাস্তায় কেটি পেরি–ট্রুডোর প্রেমের নতুন অধ্যায়
নিজের ইনস্টাগ্রামে টোকিওর রাস্তায় ঘুরে বেড়ানোর পোস্ট করেছেন কেটি পেরি। ছবি: সংগৃহীত

মাসের পর মাস গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো কেটি পেরি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। টোকিও সফর শেষে সামাজিক মাধ্যমে কাছাকাছি থাকার ছবিভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্ককে যেন আনুষ্ঠানিক রূপ দিলেন পপস্টার কেটি।

এর আগের দিনই ট্রুডো এক্স হ্যান্ডলে কেটিকে নিজেরসঙ্গিনীপরিচয়ে তুলে ধরেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাঁর স্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার ছবিতে কেটিকে দেখা যায় ট্রুডোর পাশে।

আর পরদিনই কেটি তাঁর ইনস্টাগ্রামে টোকিওর রাস্তায় একান্ত মুহূর্তের ছবিহাত ধরে হাঁটা, রেস্টুরেন্টে খাওয়া, পুতুলের দোকানে ঘোরাফেরা, ফুলের দোকানে সময় কাটানোসবই শেয়ার করেন। ক্যাপশনে শুধু খেলা, “টোকিও ভ্রমণ এবং আরও অনেক কিছু।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল। ঘণ্টা কয়েকের মধ্যেই হাজারো শেয়ার, মন্তব্য আর লাখের কাছাকাছি রিয়্যাকশন জমা পড়ে।

গত জুলাইয়ে মন্ট্রিয়ালের এক নৈশভোজের সমুদ্রসফরে প্রথম একসঙ্গে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হন কেটি- ট্রুডো। ওই ঘটনার মাসের মধ্যেই নতুন সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী মার্কিন গায়িকা।

প্রসঙ্গত, চলতি বছর অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটান কেটি। অন্যদিকে, স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ট্রুডো।

তাদের সম্পর্কের অধ্যায় এখন নতুন বাঁকে। যে অধ্যায়ে টোকিওর রাস্তায় প্রকাশ্যে্ই তাঁরা দুজন- কেটি পেরি জাস্টিন ট্রুডো।

তথ্যসূত্র: এনডিটিভি