না ফেরার দেশে খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Dec 29, 2025 - 23:38
না ফেরার দেশে খালেদা জিয়া
খালেদা জিয়া। ছবি:সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। হার্ট ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছিল।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া তিন দফায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তার নেতৃত্বেই দেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনর্বহাল হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সূচনা ঘটে। সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি পরিচিত হনআপসহীন নেত্রীহিসেবে।

রাজনৈতিক জীবনের শেষ ভাগে একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাবাস এবং পরে শর্তসাপেক্ষ মুক্তির মধ্য দিয়ে কঠিন সময় পার করেন তিনি। চলতি বছরের আগস্টে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় দণ্ডমুক্ত হয়ে তিনি পুরোপুরি মুক্তি পান।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হলো। তার জানাজা দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।

ডালাস বার্তা প্রতিবেদক, ঢাকা