জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি
নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ইস্যূতে কথা বলতে গিয়ে সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সমালোচনা করে সম্প্রতি নাহিদ এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামায়াত। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জাতীয় ঐকমত্য কমিশনের অধীন সংস্কারের বিষয়ে দলটি (জামায়াত) আকস্মিক যে অনুমোদন দিয়েছে, সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়; বরং একটি কৌশলগত অনুপ্রবেশ। সংস্কারবাদের ছদ্মবেশে এটি একটি রাজনৈতিক অন্তর্ঘাত।’
নাহিদের এমন মন্তব্যের সমালোচনা করেই মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে তাদের বহু দূর যেতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য খন্ডন করে পরওয়ার বলেন, ‘জামায়াত ঐকমত্য কমিশনে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন এক ছাত্রনেতা দুঃখজনকভাবে আমাদের সমালোচনা করেছে।’ এনসিপির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।
হিন্দু ভোটারদের প্রসঙ্গে তিনি দাবি করেন, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। জামায়াতের শাসনে তারা সবচেয়ে নিরাপদে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: ইত্তেফাক