ডালাস শহরের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে স্যুটকেস ফেটে বিপুল পরিমাণ গাঁজা বের হয়ে পড়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে কোল টমাস অ্যালেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় শিক্ষক।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেটের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেলিনা শহরে এক এয়ারবিএনবি বাড়িতে আয়োজিত এক হাউজ পার্টিতে শত শত কিশোর-কিশোরীর সমাগমের ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনা গোলাগুলি পর্যন্ত গড়ায় এবং পুলিশ দুজনকে আটক করেছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।
আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ঘটনায় থানায় মামলা হয়েছে।
মাতাল অবস্থায় রোগীর ওপর অস্ত্রোপচার করার অভিযোগে নর্থ টেক্সাসের এক দন্তচিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকালে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে প্রবীণদের টার্গেট করে চালানো একটি বড় ধরনের জালিয়াতি ও অর্থপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে দুই জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা বলছেন, একাধিক অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা এই চক্রের কারণে প্রায় ৫৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ (আইসিই)। ঘটনাগুলো ঘিরে আদালতের নির্দেশ অমান্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আরলিংটনের প্রাপ্তবয়স্কদের বিনোদন ক্লাব ‘চিকাস লোকাস’-কে কেন্দ্র করে চলমান যৌন পাচার তদন্তে আরও চার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মামলায় সংগঠিত অপরাধে জড়িত থাকার নতুন অভিযোগ যুক্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে আরলিংটন পুলিশ।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ কবর থেকে উদ্ধারের পর হত্যা মামলায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়দিনের কয়েক দিন আগে উত্তর ফোর্ট ওয়ার্থের ডেন্টন কাউন্টির একটি জঙ্গলে মরদেহটি পাওয়া যায়।
টেক্সাসের ফ্রিসকোতে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া ও নিজ বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডালাস কাউন্টিতে সংঘটিত একটি গুরুতর যৌন নিপীড়ন মামলার আসামিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে গ্রেপ্তার করেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশক ধরে বসবাস করা ৬০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নারী বাব্বলজিৎ কৌড় ওরফে বাবলিকে গ্রিন কার্ডের চূড়ান্ত ধাপের সাক্ষাৎকারে গিয়ে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
টেক্সাসের সেলাইনায় মুর মিডল স্কুলের ইংরেজি শিক্ষিকা জেইনিয়া ওয়াল্ডারকে আটক করেছে পুলিশ। শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ ওই শিক্ষিকা বিরুদ্ধে। বৃহস্পতিবার নেশাগ্রস্ত অবস্থায় তাকে শ্রেণিকক্ষে পাওয়া যায় বলে জানিয়েছে সেলাইনা পুলিশ।
টেক্সাসের আরলিংটনে একট স্ট্রিপ ক্লাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসব্যাপী মানব পাচার তদন্তের অংশ হিসেবেই ওই অভিযান চালানো হয়
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।
টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।