ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন একজন শিক্ষক

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে কোল টমাস অ্যালেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় শিক্ষক।

Apr 26, 2026 - 22:14
ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন একজন শিক্ষক
আটক সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে কোল টমাস অ্যালেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় শিক্ষক।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবেই প্রবেশ করেছিলেন অ্যালেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিরাপত্তা চেকপয়েন্টের কাছে গুলি চালানোর পর তাকে আটক করা হয়।

পুলিশপ্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একাই হামলা চালিয়েছেন। তার গুলিতে এক আইনশৃঙ্খলা কর্মকর্তা আহত হলেও বুলেটপ্রুফ ভেস্ট থাকায় প্রাণহানি এড়ানো গেছে।

ঘটনার পর ট্রাম্প ওই হামলাকারীকেউন্মাদবলে মন্তব্য করেন। পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে গুলির শব্দকে তিনি কোনো ট্রে পড়ে যাওয়ার শব্দ ভেবেছিলেন।

তদন্ত সূত্রে জানা গেছে, অ্যালেন ক্যালিফোর্নিয়াভিত্তিক টিউটরিং প্রতিষ্ঠানসি২ এডুকেশন’- খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি ভিডিও গেম ডেভেলপার হিসেবেও যুক্ত ছিলেন।

তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ক্যালটেক কর্তৃপক্ষও তার স্নাতক হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ডে দেখা গেছে, ২০২৪ সালে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় তিনি অনুদান দিয়েছিলেন।

ঘটনার সময় কোল টমাস অ্যালেন গুলি ছুড়তে ছুড়তে বলরুমের দিকে এগোচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটটি গুলির শব্দে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।

নিরাপত্তা ব্যবস্থার ফাঁক নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, বাইরের চেকপয়েন্টে টিকিট যাচাই করা হলেও বলরুমে প্রবেশের আগে অস্ত্র তল্লাশি ছিল সীমিত। এক স্বেচ্ছাসেবকের দাবি, একটি অস্থায়ী কক্ষ থেকে বেরিয়ে এসে অ্যালেন অস্ত্র বের করেন এবং তখন সেখানে কোনো নিরাপত্তাকর্মী ছিল না।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন ট্রাম্প। তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দ্রুত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: সিএনএন