যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যা পূর্বপরিকল্পিত, রুমমেটের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেটের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।

Apr 25, 2026 - 14:45
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যা পূর্বপরিকল্পিত, রুমমেটের বিরুদ্ধে মামলা
জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে খুনের অপরাধে পুলিশ আটক করেছে হিশাম আবুঘারবিয়েহকে (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় লিমনের রুমমেটের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।

হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, ২৭ বছর বয়সী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করে প্রথম ডিগ্রির পূর্বপরিকল্পিত হত্যার দুইটি অভিযোগ আনা হয়েছে। অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) এখনও নিখোঁজ থাকলেও পুলিশ ধারণা করছে তিনিও নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শেরিফ চ্যাড ক্রনিস্টারের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত চলছে।

নাহিদা সুলতানা বৃষ্টিকে উদ্ধারে একই এলাকায় ডাইভ টিম দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানায়, লিমন অভিযুক্তের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্তের চিহ্ন পাওয়া গেছে, যা দেখে তদন্তকারীরা ধারণা করছেন বৃষ্টিও নিহত হয়েছেন।

শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে হিশামকে গ্রেপ্তার করা হয়। সময় তিনি নিজেকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখলে সোয়াট টিম ক্রাইসিস নেগোশিয়েটর মোতায়েন করা হয়। পরে একটি সাঁজোয়া যান উপস্থিত হলে তিনি আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে আগে থেকেই পারিবারিক সহিংসতা হামলার একাধিক অভিযোগ ছিল।

লিমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি পড়াশোনা শেষে দেশে ফিরে শিক্ষকতা করতে চেয়েছিলেন। এদিকে নাহিদা সুলতাননা বৃষ্টির পরিবার সামাজিক মাধ্যমে তার মৃত্যুর কথা উল্লেখ করলেও, বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বর্তমানে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।

ডালাস বার্তা ডেস্ক