হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর ভারতে ১৪ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

Mar 9, 2026 - 00:14
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর ভারতে ১৪ দিনের রিমান্ডে
হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) রোববার আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এসটিএফের বরাত দিয়ে জানায়, বাংলাদেশে চাঁদাবাজি খুনের মতো গুরুতর অপরাধ করে দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাঁরা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই আসামি মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন স্থানে অবস্থান শেষে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় গেলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করলে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার স্থানান্তর করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ডালাস বার্তা ডেস্ক