চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ঘটনায় থানায় মামলা হয়েছে।

Feb 20, 2026 - 12:47
চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনমো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন সৈয়দ হামিদ মিয়াজী।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ব্যানার নিয়ে মিছিল বের করার সময় নিষিদ্ধ সংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।