ব্যাংক খাতের আয়ে চাঙ্গা ওয়াল স্ট্রিট

যুক্তরাস্ট্রে সরকারি তথ্য শূন্যতার মধ্যে ব্যাংক খাতের আয় এখন দেশটির অর্থনীতির অবস্থা বোঝার মূল সূচক হয়ে উঠেছে। বড় ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের ফলাফল আশাব্যঞ্জক। আর তা বিনিয়োগ ও ট্রেডিং আয় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ফলে শেয়ারবাজারের উত্থান অব্যাহত রয়েছে, বিশেষত সুদের হার কমার ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবাণতা বাড়ছে।

Oct 15, 2025 - 16:30
ব্যাংক খাতের আয়ে চাঙ্গা ওয়াল স্ট্রিট
তৃতীয় প্রান্তিকে ভালো আয় দেখিয়েছে জেপি মরগান চেজ অ্যান্ড কোং। ছবি: ব্লুমবার্গ

যুক্তরাস্ট্রে সরকারি তথ্য শূন্যতার মধ্যে ব্যাংক খাতের আয় এখন দেশটির অর্থনীতির অবস্থা বোঝার মূল সূচক হয়ে উঠেছে। বড় ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের ফলাফল আশাব্যঞ্জক। আর তা বিনিয়োগ ট্রেডিং আয় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ফলে শেয়ারবাজারের উত্থান অব্যাহত রয়েছে, বিশেষত সুদের হার কমার ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবাণতা বাড়ছে।

এপ্রিলের শুল্কঘোষণার পর এসঅ্যান্ডপি ৫০০ সূচকের কোম্পানিগুলোর আয়ের পূর্বাভাস পাওয়া যায়। তবে জুনের পর থেকে প্রত্যাশা প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। সবচেয়ে ইতিবাচক চিত্র ব্যাংক খাতে, যেখানে ২০২৫ সালের আয় জুলাইয়ের পর রেকর্ড উচ্চতায় উঠেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আর্থিক খাতের পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের একটি নির্ভরযোগ্য প্রতিচ্ছবি।

বছরের তৃতীয় প্রান্তিকে জেপিVমরগ্যান চেজের ট্রেডিং ইনভেস্টমেস্টের ব্যাংকিং আয় বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটি বছরের আয় বাড়ার পূর্বাভাসও দিয়েছে। এপ্রিলের নিম্নমুখী অবস্থা থেকে ব্যাংকের শেয়ারমূল্য প্রায় ৫০% বেড়েছে।

ব্যাংক অব আমেরিকার ক্ষেত্রেও চিত্র একইবিনিয়োগ ব্যাংকিং রাজস্ব বেড়েছে ৪৩%, নিট সুদ আয় % ওয়েলস ফার্গো, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস মরগ্যান স্ট্যানলিও ইতিবাচক ফলাফল দেখিয়েছে।

তবে জেপিমরগ্যানের প্রধান নির্বাহী জেমি ডাইমন সতর্ক করেছেন ঋণমানের ঝুঁকি নিয়ে। সাবপ্রাইম অটো ঋণদাতা ট্রাইকোলর হোল্ডিংসের দেউলিয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একটা ককরোচ দেখলে ধরে নিতে হয়, আশপাশে আরও আছে।

অর্থনীতির প্রকৃত চাপ কোথায়, তা বোঝা যাবে আঞ্চলিক ব্যাংকগুলোর আয়ের তথ্য আনুষ্ঠিকভারে প্রকাশের পর। শুক্রবার ফিফথ থার্ড কমেরিকা তাদের ফলাফল প্রকাশ করবে। ২০২৩ সালের ব্যাংকিং সংকটের পর একীভূত হওয়া এই দুই প্রতিষ্ঠান এখনো পুনরুদ্ধারের পথে।

তবে ছোট মাঝারি ব্যবসার ঋণখাতে চাপ বাড়ছে। ট্রাইকোলর অটো পার্টস নির্মাতা ফার্স্ট ব্র্যান্ডসের মতো দেউলিয়া ঘটনাগুলো ছোট ব্যাংকগুলোর জন্য কঠিন ধাক্কা। অনেক আঞ্চলিক ব্যাংকের আমানতও কমছন। ফিফথ থার্ডে বছরওয়ারি % কমেরিকাতেও একই প্রবণতা দেখা গেছে।

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল এই মাসে আরেক দফা সুদ কমানোর ইঙ্গিত দিয়েছেন। বন্ডবাজারও ডিসেম্বরের জন্য আরেকটি হার কমানোর সম্ভাবনা ধরে মূল্য নির্ধারণ করছে। এতে ১০ বছরের ট্রেজারি ফলন নেমে এসেছে প্রায় শতাংশে, যা এক বছরে সর্বনিম্ন।

সবচেয়ে বড় অনিশ্চয়তা এখনও রয়ে গেছে যুক্তরাষ্ট্রচীন বাণিজ্য সম্পর্ক নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বোঝা যাচ্ছে, শুল্ক ইস্যুটি এখনো থিতু হয়নি। বাজার আপাতত ঝুঁকি উপেক্ষা করছে। তবে উত্তেজনা বাড়লে এই শুল্কই হতে পারে সম্ভাব্য পরের  ধাক্কার উৎস।

ব্যাংক খাতের শক্তিশালী আয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আশাবাদের সঞ্চার করেছে। তবে আঞ্চলিক ব্যাংকের দুর্বলতা শুল্কঝুঁকিকে গুরুত্ব না দিলে করলে বাজারের এই উত্থান টেকসই হবে না।

তথ্যসূত্র: ব্লুমবার্গ