ইরান থেকে দ্রুতই সরে আসবে যুক্তরাষ্ট্র: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জন করেছে এবং খুব শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসবে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জন করেছে এবং খুব শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসবে।
রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় অভিযান চালিয়ে যেতে চান, যাতে ইরানের সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করা যায়।
ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট কিছু সময় এটি চালিয়ে যাবেন, যাতে আমরা একবার চলে গেলে দীর্ঘ সময় ধরে আর ফিরে আসতে না হয়। তাদের সরকারকে কার্যত অকার্যকর করে দেওয়াই আমাদের লক্ষ্য।’
সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে—এ কথাও স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট। তবে তাঁর মতে, এটি সাময়িক, ‘এটি একটি স্বল্পমেয়াদি সংঘাতের কারণে সাময়িক প্রতিক্রিয়া। আমরা এক বা দুই বছর ইরানে থাকতে চাই না। কাজ শেষ করেই দ্রুত সরে আসব, আর গ্যাসের দামও আবার কমে আসবে।’
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান একদিকে দ্রুত সামরিক লক্ষ্য পূরণের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়ানোর ঝুঁকি এড়ানোর বার্তাও দিচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা