স্টিফেনভিলে বাড়িতে গাড়ি ঢুকে পড়ায় নারী-শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের স্টিফেনভিলের এক বাড়িতে গাড়ি ঢুকে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Mar 23, 2026 - 16:01
স্টিফেনভিলে বাড়িতে গাড়ি ঢুকে পড়ায় নারী-শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার
গাড়িচালক গ্রেসি ইয়েটসকে আটক করা হয়েছে। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের স্টিফেনভিলের এক বাড়িতে গাড়ি ঢুকে এক নারী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর ৩টা ২৬ মিনিটে স্টিফেনভিল পুলিশ ডিপার্টমেন্ট জানায়, নর্থ অলি স্ট্রিটের ২০০ ব্লকে একটি গাড়ি বাড়িতে ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে স্টিফেনভিল ফায়ার ডিপার্টমেন্ট ইরাথ কাউন্টি ইএমএস হাসপাতালে নেয়। পরে টেক্সাস হেলথ রিসোর্স স্টিফেনভিলে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় এক প্রাপ্তবয়স্ক নারী এক কিশোর মারা যায়।

পুলিশ জানায়, গাড়িচালক গ্রেসি ইয়েটসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় তারা বাড়ির ভেতরে ছিলেন, নাকি গাড়ির ভেতরেসেটিও নিশ্চিত করেনি পুলিশ। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ফক্স ফোর