স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাইবে ওয়ারফেজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সশস্ত্র বাহিনী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সশস্ত্র বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি শুরু হবে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ পরিবেশনা করবে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডালাস বার্তা ডেস্ক