বিশ্বকাপে ডাচ সমর্থকদের ঢল সামলাতে প্রস্তুত ডালাসের ডাচ রেস্তোরাঁ

ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালাসে ডাচ সমর্থকদের বড় সমাগমের প্রস্তুতি চলছে। নেদারল্যান্ডস দলের উত্তর টেক্সাসে একটি ম্যাচ খেলার কথা থাকলেও গ্রীষ্মজুড়ে ‘অরেঞ্জ লিজিয়ন’-এর উপস্থিতি জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।

Mar 27, 2026 - 00:20
বিশ্বকাপে ডাচ সমর্থকদের ঢল সামলাতে প্রস্তুত ডালাসের ডাচ রেস্তোরাঁ
ডালাসের এই ‘হ্যাঙ্ক’স ইউরোপীয় ডেলি এবং ব্ল্যাক ফরেস্ট বেকারি’ রেস্তোরাঁটি বিশ্বকাপ চলাকালে হয়ে উঠবে ডাচ সমর্থকদের আড্ডার প্রাণকেন্দ্র। ছবি: ফক্স ফোর

ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালাসে ডাচ সমর্থকদের বড় সমাগমের প্রস্তুতি চলছে। নেদারল্যান্ডস দলের উত্তর টেক্সাসে একটি ম্যাচ খেলার কথা থাকলেও গ্রীষ্মজুড়েঅরেঞ্জ লিজিয়ন’-এর উপস্থিতি জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।

শহরেরহ্যাঙ্ক ইউরোপীয় ডেলি এবং ব্ল্যাক ফরেস্ট বেকারিরেস্তোরাঁটি ইতোমধ্যেই ডাচ ফুটবল সমর্থকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ১৯৯১ সাল থেকে ব্যবসা চালিয়ে আসা এই প্রতিষ্ঠানের মালিক আদ্রিয়ান উইনাবস্ট জানান, বিশ্বকাপ উপলক্ষে বিপুলসংখ্যক ডাচ সমর্থক ডালাসে আসতে পারেন।

উইনাবস্টের বাবা, নেদারল্যান্ডস থেকে আসা অভিবাসী হ্যাঙ্ক-এর নামে নামকরণ করা এই রেস্তোরাঁয় বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

স্থানীয় ডাচ সমর্থক বিল ফন হাউটেন বলেন, ‘ডাচরা ফুটবল নিয়ে কতটা উন্মাদতা হয়তো এখানকার মানুষ পুরোপুরি বোঝে না। প্রস্তুত থাকুন, বড় কিছু আসছে।

তিনি ১৯৯৪ সালের ডাচ দলের স্বাক্ষর করা একটি ফুটবলও প্রদর্শন করেন। সে বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় নেদারল্যান্ডস; ম্যাচটি হয়েছিল ডালাসের কটন বোল স্টেডিয়ামে।

বিশ্বকাপ সামনে রেখে ডাচ সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ডাবল-ডেকার বাস নিয়েও উত্তর টেক্সাসে আসার পরিকল্পনা করছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে নেদারল্যান্ডস দল।

তথ্যসূত্র: ফক্স ফোর