টেক্সাসে গুলিতে গুরুতর আহত শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের রিচার্ডসন শহরের এক রেস্তোরাঁর পার্কিং লটে গুলিতে গুরুতর আহত হয়ে কোমর থেকে নিচে পঙ্গু হয়ে গেছেন এক শিক্ষার্থী। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আবেদন জানানো হয়েছে।

Mar 26, 2026 - 23:46
টেক্সাসে গুলিতে গুরুতর আহত শিক্ষার্থী
আবারও কি এভাবে বাস্কেটবলে দেখা যাবে সেথ জ্যাকসনকে। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের রিচার্ডসন শহরের এক রেস্তোরাঁর পার্কিং লটে গুলিতে গুরুতর আহত হয়ে কোমর থেকে নিচে পঙ্গু হয়ে গেছেন এক শিক্ষার্থী। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা পুনর্বাসনে সহায়তার আবেদন জানানো হয়েছে।

পুলিশ জানায়, ১৯ মার্চ রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ওয়াফল হাউসের পার্কিং এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। এর আগে সেখানে বড় ধরনের মারামারির পর গুলির ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী ৯১১- ফোন করেন।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়, তিনি ১৮ বছর বয়সী সেথ জ্যাকসন, যিনি যিনি রিচার্ডসন হাই স্কুলের ছাত্র।

ভুক্তভোগীর বাবা জেমস জ্যাকসন জানান, গুলির আঘাতে তাঁর ছেলের কোমর থেকে নিচ পর্যন্ত স্থায়ীভাবে অবশ হয়ে গেছে। বর্তমানে সে আইসিইউতে রয়েছে; তার ফুসফুসে আঘাত লেগেছে, পাঁজরের হাড় ভেঙে গেছে এবং মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি কে গুলি চালিয়েছে বা কীভাবে মারামারির সূত্রপাত হয়েছিল।

পরিবারের দাবি, বন্ধুকে মারধর হতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিল সেথ। তবে ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, সে হামলাকারীর কাছাকাছিও পৌঁছাতে পারেনি।

সেথের বাবা বলেন, ‘মাঝরাতে কেউ ভালো খবর নিয়ে ফোন করে না।তিনি জানান, তাঁর ছেলে পড়াশোনার পাশাপাশি দুইটি চাকরি করত এবং স্কুলের বাস্কেটবল দলে খেলত। ইতোমধ্যে সে হিউস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিল।

এখন ছেলের নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে বাড়িতে পরিবর্তন আনতে হচ্ছে পরিবারকে। হুইলচেয়ার ব্যবহারের উপযোগী করতে ঘরের দরজা বাথরুম সংস্কারের পরিকল্পনা করছেন তারা।

ঘটনার তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে পুলিশ। একই সঙ্গে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের আশা প্রকাশ করেছেন সেথের পরিবার।

তথ্যসূত্র: ফক্স ফোর