সিটি হল সাইটে ম্যাভেরিকসের নতুন অ্যারেনা পরিকল্পনা, চুক্তি নিয়ে আলোচনা শুরু

নতুন অ্যারেনা নির্মাণ ঘিরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ডালাস ম্যাভেরিকস ও সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করেছে। যার ফলে ডালাস সিটি হলের বর্তমান জায়গায় গড়ে উঠতে পারে দলটির পরবর্তী অ্যারেনা (স্টেডিয়াম)।

Mar 27, 2026 - 14:38
সিটি হল সাইটে ম্যাভেরিকসের নতুন অ্যারেনা পরিকল্পনা, চুক্তি নিয়ে আলোচনা শুরু
ডালাস ম্যাভেরিকসের সিইও রিক ওয়েল্টস (বামে) ও ডালাসের মেয়র এরিক জনসন। ফাইল ছবি: ডালাস মর্নিং নিউজ

নতুন অ্যারেনা নির্মাণ ঘিরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ডালাস ম্যাভেরিকস সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করেছে। যার ফলে ডালাস সিটি হলের বর্তমান জায়গায় গড়ে উঠতে পারে দলটির পরবর্তী অ্যারেনা (স্টেডিয়াম)

ম্যাভেরিকসের সিইও রিক ওয়েল্টস জানান, সিটি কাউন্সিলের সাম্প্রতিক ভোটের পর এখন তাঁরা শহরের সঙ্গে চুক্তির কাঠামো নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেনযা আগে সম্ভব ছিল না।

চলতি মাসের শুরুতে সিটি কাউন্সিল - ভোটে সিটি হল ভবনের ভবিষ্যৎ নিয়ে বিকল্প খোঁজার নির্দেশ দেয়। এতে ভবনটি সংস্কার অথবা অন্য কাজে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলা হয়, যা মূলত নতুন অ্যারেনা নির্মাণের পথ খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাভেরিকসের পরিকল্পনা অনুযায়ী, নতুন অ্যারেনা প্রকল্পে প্রায় ৫০ একর জায়গাজুড়ে থাকবে অনুশীলন সুবিধা, হোটেল, অ্যাপার্টমেন্ট, খুচরা বিপণি, রেস্টুরেন্ট, চিকিৎসা কেন্দ্র এবং সংগীত ভেন্যু। দলটির লক্ষ্য ২০৩১-৩২ মৌসুমের শুরুতেই নতুন অ্যারেনায় খেলা শুরু করা।

তবে শহর প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট অবস্থান আসেনি। সিটি ম্যানেজার কিম্বার্লি বিজোর টলবার্টের পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়েছে, যার শেষ কথা ছিল, ‘সংবাদমাধ্যমের সামনে আলোচনা করা আমাদের নীতি নয়।

জানা গেছে, প্রায় এক বছর আগে সিটি ম্যানেজারই প্রথম ম্যাভেরিকসকে সিটি হল এলাকা নিয়ে আলোচনার প্রস্তাব দেন। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজে থেকে এই স্থানকে প্রস্তাব করেনি।

বিশ্লেষকদের মতে, সময় দ্রুত ফুরিয়ে আসছে। জুলাইয়ের মধ্যে অ্যারেনার স্থান চূড়ান্ত করতে না পারলে ডাউনটাউনে ম্যাভেরিকসকে ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

এদিকে, শহরজুড়ে পরিকল্পনার স্বচ্ছতা নেতৃত্বের অভাব নিয়ে সমালোচনাও বাড়ছে। একই সঙ্গে অন্যান্য ক্রীড়া প্রকল্পে ব্যয় বিলম্বের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।