টেক্সাসে সাবেক কোচের শিক্ষকতা লাইসেন্স বাতিল
যুক্তরাষ্ট্রের সেলিনা ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টকে ঘিরে আবারও কর্মচারীর অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। এবার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান ফুটবল কোচ উইলিয়াম ‘বিল’ এলিয়ট, যার শিক্ষকতা লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেলিনা ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টকে ঘিরে আবারও কর্মচারীর অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। এবার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান ফুটবল কোচ উইলিয়াম ‘বিল’ এলিয়ট, যার শিক্ষকতা লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ) জানায়, এলিয়টের শিক্ষক সনদ গত সপ্তাহে স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং তাঁর নাম ‘নিয়োগ নিষিদ্ধ’ (ডু নট হায়ার) তালিকায় যুক্ত করা হয়েছে। সংস্থাটি বলেছে, এই ধরনের বাতিলাদেশ স্থায়ী এবং পুনরায় আবেদন করার সুযোগ থাকে না; এটি সংশ্লিষ্ট শিক্ষকের সম্মতিতেই সম্পন্ন হয়।
সেলিনা পুলিশ বিভাগ জানায়, ২০২৫ সালের নভেম্বরে টিইএ তাদের সঙ্গে যোগাযোগ করে ১৯৯৫ সালের কথিত এক অপরাধমূলক অসদাচরণের অভিযোগ নিয়ে। তবে অভিযোগের বিস্তারিত বা এটি ছাত্র না কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না—তা প্রকাশ করা হয়নি।
স্কুল ডিস্ট্রিক্টের দাবি, অভিযোগের বিষয়ে তারা জানতে পারে এলিয়টের পদত্যাগ গ্রহণের পর। ৩৩ বছর দায়িত্ব পালনের পর তাকে চলতি বছরের জানুয়ারিতে অবসরে যেতে দেওয়া হয়।
এর মধ্যেই এলিয়টের ছেলে উইলিয়াম ক্যালেব এলিয়টকে ঘিরে আলাদা যৌন অসদাচরণের মামলা চলছে। আদালতের নথি অনুযায়ী, তিনি স্কুলের লকার রুমে শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ এবং শাস্তি হিসেবে নগ্ন অবস্থায় ব্যায়াম করাতে বাধ্য করার অভিযোগে অভিযুক্ত। মামলাটি এখনও বিচারাধীন।
পরবর্তী তদন্তে ডিস্ট্রিক্ট ও পুলিশ কোনো ‘কভার-আপ’-এর প্রমাণ পায়নি। তবে এলিয়ট সিনিয়র তার প্রভাব ব্যবহার করে ছেলেকে চাকরি পেতে সহায়তা করেছিলেন বলে উল্লেখ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযোগকারী ব্যক্তি ২০২৫ সালে যোগাযোগ করলে জানান, ঘটনাটি ১৯৯৫ সালে রিপোর্ট করা হয়নি। প্রযোজ্য আইনি সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে ফৌজদারি তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এলিয়ট কেন তদন্তের মুখোমুখি না হয়ে স্বেচ্ছায় সনদ ত্যাগ করেছেন—তা স্পষ্ট নয়। তবে ডিস্ট্রিক্টের এক মুখপাত্র বলেন, এটি দোষ স্বীকার নয়; বরং অবসরের পর সম্ভাব্য আইনি ব্যয় এড়ানোর সিদ্ধান্ত।
তথ্যসূত্র: এনবিসি ৫