সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

Mar 28, 2026 - 14:01
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। ছবি: রয়টার্সের সৌজন্যে

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস- ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বিমানঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ল্যান্ডস্যাট- উপগ্রহের ধারণ করা ছবিতে আগুনের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে দেখা গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে অন্তত দুজন সেনার শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে, যা গুরুতর নয়। আহতদের মধ্যে বাকিদের আঘাতের ধরন যাচাই করা হচ্ছে।

হামলায় একটি রিফুয়েলার ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এর আগে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার হুমকি দিয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রিন্স সুলতান এয়ার বেসে এই হামলা সেই হুমকিরই বাস্তব প্রতিফলন।

তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন