এপ্রিলের শুরু থেকেই স্ন্যাপ সুবিধায় নতুন বিধিনিষেধ কার্যকর

টেক্সাস অঙ্গরাজ্যে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ এপ্রিল থেকে মিষ্টিযুক্ত পানীয় ও ক্যান্ডি কেনায় এই সুবিধা ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।

Mar 24, 2026 - 13:22
এপ্রিলের শুরু থেকেই স্ন্যাপ সুবিধায় নতুন বিধিনিষেধ কার্যকর
১ এপ্রিল থেকে স্ন্যাপ সুবিধার মাধ্যমে ক্যান্ডি এবং নির্দিষ্ট কিছু মিষ্টি পানীয় কেনার ওপর বিধিনিষেধ প্রযোজ্য হবে। ছবি: দ্য টেক্সাস ট্রিবিউন

টেক্সাস অঙ্গরাজ্যে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী এপ্রিল থেকে মিষ্টিযুক্ত পানীয় ক্যান্ডি কেনায় এই সুবিধা ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।

গত বছর গভর্নর গ্রেগ অ্যাবট স্বাক্ষরিত সিনেট বিল ৩৭৯-এর আওতায় সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে বলা হয়েছে, প্রতি সার্ভিংয়ে গ্রাম বা তার বেশি অতিরিক্ত চিনি রয়েছেএমন পানীয় এবং যেকোনো কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয় স্ন্যাপ দিয়ে কেনা যাবে না। একই সঙ্গে ক্যান্ডি, চকলেট-কোটেড বা ক্যারামেল-কোটেড ফলসহ নানা ধরনের মিষ্টি খাবারও নিষিদ্ধ তালিকায় পড়বে।

গভর্নর অ্যাবট বলেন, এই পরিবর্তনের লক্ষ্য হলো স্ন্যাপ সুবিধাকে স্বাস্থ্যকর খাদ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং পুষ্টিকর খাবারের দিকে মানুষকে উৎসাহিত করা।

তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, শহর গ্রামদুই জায়গাতেই অনেক মানুষের কাছে স্বাস্থ্যকর খাবারের সহজলভ্য নয়। ফলে এই বিধিনিষেধ ক্ষুধা মোকাবিলায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বর্তমানে টেক্সাসে প্রায় ৩৫ লাখ মানুষ, যার মধ্যে ১৭ লাখ শিশু, প্রতি মাসে স্ন্যাপ সুবিধা পেয়ে থাকে। ব্যক্তিগতভাবে মাসিক আয় ,১৫২ ডলার বা চার সদস্যের পরিবারের আয় ,৪২১ ডলারের কম হলে এই সুবিধার জন্য যোগ্যতা অর্জন করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, ফলমূল, সবজি, দুধ, মাংস, মাছ, রুটি, সিরিয়াল এবং ৫০ শতাংশের বেশি ফল বা সবজির রসযুক্ত পানীয় কেনা যাবে। তবে পণ্যের পেছনের পুষ্টি লেবেল দেখে অতিরিক্ত চিনি বা কৃত্রিম মিষ্টির উপস্থিতি যাচাই করতে হবে।

খুচরা বিক্রেতাদের জন্যও নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। তাদেরকে পণ্যের তালিকা হালনাগাদ, বিক্রয় ব্যবস্থা সমন্বয় এবং কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। সমালোচকদের মতে, এতে ছোট ব্যবসার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর থেকে স্ন্যাপ গ্রহীতাদের জন্য কাজ বা কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ফেডারেল পর্যায়েও কর্মঘণ্টা যোগ্যতার শর্ত কঠোর করা হয়েছে, যা দেশজুড়ে কয়েক কোটি মানুষের ওপর প্রভাব ফেলছে।

তথ্যসূত্র: দ্য টেক্সাস ট্রিবিউন