Mar 24, 2026
টেক্সাস অঙ্গরাজ্যে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ এপ্রিল থেকে মিষ্টিযুক্ত পানীয় ও ক্যান্ডি কেনায় এই সুবিধা ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
Dec 2, 2025
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪২ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ-এর ওপর নির্ভরশীল। ব্যয়, জালিয়াতি ও অনিয়ম কমাতে এ কর্মসূচিতে বড়সড় সংস্কারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন কৃষিবিভাগ (ইউএসডিএ)।
Nov 3, 2025
যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষ নভেম্বরের খাদ্য সহায়তা (স্ন্যাপ) সুবিধা না পেয়ে বিপাকে, আর সেই সংকট নিরসনে আদালতের চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন।
Oct 30, 2025
ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং ফুড স্ট্যাম্প (স্ন্যাপ) সুবিধা স্থগিত থাকায় বিপাকে পড়া নর্থ টেক্সাসের বাসিন্দাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেস্টুরেন্ট মালিকেরা। কয়েকটি স্থানীয় রেস্টুরেন্ট শিশুদের জন্য বিনা মূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আলী মারুফের সহ-লেখক হিসেবে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস এবং জার্নাল অব ফিজিকেল কেমিস্ট্রি সি-তে। গবেষণাগুলোতে সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে জ্বালানি উৎপাদনের অনুঘটক এবং শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কাজ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
টেক্সাসের কেটিতে অটোপাইলট ব্যবস্থা চালু থাকা একটি টেসলা মডেল ৩ ঘরে ঢুকে পড়ায় ঘরের ভেতরে থাকা এক নারী নিহত হয়েছেন। হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গাড়িটি রাস্তা ছেড়ে দ্রুতগতিতে একটি ইটের বাড়িতে আঘাত করে।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।