স্ন্যাপে নতুন নিয়ম কার্যকর, বড় সংস্কারের পরিকল্পনা ইউএসডিএ’র

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪২ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ-এর ওপর নির্ভরশীল। ব্যয়, জালিয়াতি ও অনিয়ম কমাতে এ কর্মসূচিতে বড়সড় সংস্কারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন কৃষিবিভাগ (ইউএসডিএ)।

Dec 2, 2025 - 14:15
স্ন্যাপে নতুন নিয়ম কার্যকর, বড় সংস্কারের পরিকল্পনা ইউএসডিএ’র
স্ন্যাপ সুবিধা পা্ওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। ছবি: এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪২ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ-এর ওপর নির্ভরশীল। ব্যয়, জালিয়াতি অনিয়ম কমাতে কর্মসূচিতে বড়সড় সংস্কারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন কৃষিবিভাগ (ইউএসডিএ)

ডিসেম্বরের তারিখ থেকে ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম কার্যকর হয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী, ৫৪ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর বয়স পর্যন্ত স্ন্যাপ সুবিধা গ্রহণকারীদের প্রতি মাসে কমপক্ষে ৮০ ঘণ্টা কাজ, প্রশিক্ষণ অথবা স্বেচ্ছাসেবায় যুক্ত থাকতে হবে। নতুন বা নবায়নকারীসব আবেদনকারীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

ইউএসডিএ জানায়, বিগত অর্থবছরে স্ন্যাপ-এর ব্যয় ছিল ১০০ বিলিয়ন ডলারের বেশি। গড়ে প্রতিজন মাসে পান ১৯০ ডলারের মতো সহায়তা; পরিবারভিত্তিক গড় সহায়তা ৩৫৬ ডলার। তবে সাম্প্রতিক এক পর্যালোচনায় ২৯টি অঙ্গরাজ্যের তথ্য বিশ্লেষণ করে বিভাগটি জানিয়েছে, মৃত লাখ ৮৬ হাজার ব্যক্তি এবং লাখ ৫৬ হাজার ডুপ্লিকেট অ্যাকাউন্টে সুবিধা যাচ্ছে। জালিয়াতি ঠেকাতে স্ন্যাপ সুবিধা পা্ওয়ার জন্য নতুন করে আবেদন করতে বলা হয়েছে।

নতুন কর্মঘণ্টার শর্তের কারণে আগামী দশকে মাসিক গড় স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা ২৪ লাখ কমতে পারে বলে অনুমান কংগ্রেশনাল বাজেট অফিসের।

মন্দার সময় ১৯৩০-এর দশকে চালু হওয়া খাদ্য সহায়তা কর্মসূচি নানা পরিবর্তনের মধ্য দিয়ে ২০০৮ সালে স্ন্যাপ নামে নতুন রূপ পায়। আজও লাখো পরিবারে জরুরি খাদ্য সহায়তার প্রধান ভিত্তি এই কর্মসূচিই।

তথ্যসূত্র: ফক্স ফোর