কাগুজে ডলারে ট্রাম্পের স্বাক্ষর, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নতুন ছাপানো সব কাগুজে ডলারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বৃহস্পতিবার দেওয়া এই ঘোষণায় বলা হয়, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ডলারে যুক্ত করার উদ্যোগ এটাই প্রথম।

Mar 28, 2026 - 00:49
কাগুজে ডলারে ট্রাম্পের স্বাক্ষর, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন উদ্যোগ
ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ডলারে যুক্ত করার উদ্যোগ এটাই প্রথম। ছবি: এপি’র সৌজন্যে

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নতুন ছাপানো সব কাগুজে ডলারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বৃহস্পতিবার দেওয়া এই ঘোষণায় বলা হয়, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ডলারে যুক্ত করার উদ্যোগ এটাই প্রথম।

প্রচলিতভাবে মার্কিন কাগুজে মুদ্রায় ট্রেজারি সেক্রেটারি ট্রেজারারের স্বাক্ষর থাকে, প্রেসিডেন্টের নয়। তবে নতুন এই পরিকল্পনা অনুযায়ী ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এর আগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নিজের নাম যুক্ত করা, এমনকি মুদ্রায় নিজের প্রতিকৃতি বসানোর উদ্যোগ নিয়েও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। যদিও ফেডারেল আইনে জীবিত প্রেসিডেন্টের প্রতিকৃতি মুদ্রায় ব্যবহার নিষিদ্ধ।

সম্প্রতি একটি ফেডারেল আর্টস কমিশন ২৪ ক্যারেট স্বর্ণের একটি স্মারক মুদ্রার নকশা অনুমোদন করেছে, যেখানে ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে। এই মুদ্রা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশের কথা রয়েছে।

রাটগার্স বিশ্ববিদ্যালয়ের মুদ্রা আর্থিক ইতিহাস কেন্দ্রের পরিচালক মাইকেল বর্ডো বলেন, এই উদ্যোগ রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তবে এটি আইন লঙ্ঘন করে কিনা তা স্পষ্ট নয়, কারণ মুদ্রায় কার স্বাক্ষর থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ট্রেজারি সেক্রেটারির থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে কাগুজে মুদ্রা উৎপাদনের দায়িত্বে রয়েছে মার্কিন খোদাই মুদ্রণ ব্যুরো এবং মুদ্রা (কয়েন) তৈরি করে ইউএস মিন্ট। ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, বর্তমানে ট্রিলিয়ন ডলারের বেশি কাগুজে মুদ্রা প্রচলনে রয়েছে।

তবে ডলারে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা ঘোষণার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের অভিযোগ, দ্রব্যমূল্য জ্বালানির দাম বাড়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে ধরনের পদক্ষেপ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ওহাইওর ডেমোক্র্যাট প্রতিনিধি শন্টেল ব্রাউন সামাজিক মাধ্যমে পরিকল্পনাকেঅশোভনীয় -আমেরিকানবলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারার ব্র্যান্ডন বিচ এক বিবৃতিতে বলেছেন, ডলারে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করাযথাযথ এবং প্রাপ্য স্বীকৃতি

বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই স্বাক্ষরযুক্ত ডলার সংগ্রাহকদের কাছে বিশেষ মূল্য পেতে পারে।

তথ্যসূত্র: এপি