টেক্সাসে তরুণের ১০ বছরের জেল, কী ছিল তার অপরাধ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।

Oct 24, 2025 - 16:19
টেক্সাসে তরুণের ১০ বছরের জেল, কী ছিল তার অপরাধ
টিমোথি ফগেল। ছবি: ডব্লিউএফএএ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।

পুলিশ জানায়, ফগেল বারবার তাদের কাছ থেকে গাড়িতে করে পালিয়ে বেক্সার কাউন্টির দিকে চলে যেতেন। প্রতিবারই তিনি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে আইনশৃঙ্খলা বাহিনীকে উপহাস করতেন।

প্রথম ঘটনায় গত ৩০ এপ্রিল এক পুলিশ কর্মকর্তা হাইওয়ে ১০- লাইসেন্স প্লেটবিহীন একটি কালো বিএমডব্লিউ গাড়ি দেখে খোঁজ খবর নিতে গেলে ফগেল অঙ্গভঙ্গি করে দ্রুত পালিয়ে যান। ভিডিওতে তিনি লিখেছিলেন, ‘সে চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে।

১০ মে আবার একই গাড়ি ১৪২ মাইল গতিতে পুলিশের সামনে দিয়ে ছুটে যায়। এমন এক ভিডিও পোস্ট করে ফগেল ক্যাপশন লেখেনপুলিশদের জন্য ছোট্ট ফ্লাই-বাই।৩০ মে ২২ জুন দুইবার একইভাবে ধাওয়া খেয়ে ১১৮ আরেকবার ১০০ মাইলের বেশি গতিতে গাড়ি চালিয়ে তিনি পালিয়ে যান।

সব ভিডিও সংগ্রহ করে তদন্তকারীরা পরিচয় নিশ্চিত হয়েই ফগেলকে গ্রেপ্তার করেন। আদালতে ফগেল দুইটিইভেডিং অ্যারেস্ট একটিরেকলেস ড্রাইভিং’-এর অভিযোগে দোষ স্বীকার করেন।

রায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও প্রথম অপরাধ হওয়ায় ছয় বছর প্রবেশন পাবেন ফগেল। এছাড়া তাকে পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে তার বাবা-মায়ের সমস্ত আইনি খরচ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ