নর্থ টেক্সাসে ছাত্রকে পেলেট গান দিয়ে গুলি-বর্ণবাদী গালি, অভিযোগের তদন্ত

নর্থ টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ড মারকাস হাইস্কুলের এক ছাত্র অ্যাথলেটের সহপাঠীদের হাতে ভয়াবহ হেজিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই ছাত্রের বাবা–মা।

Dec 10, 2025 - 22:21
নর্থ টেক্সাসে ছাত্রকে পেলেট গান দিয়ে গুলি-বর্ণবাদী গালি, অভিযোগের তদন্ত
অভিযোগ জানানো সত্ত্বেও স্কুল প্রশাসন ও কোচিং স্টাফ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। ছবি: এনবিসি ৫

নর্থ টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ড মারকাস হাইস্কুলের এক ছাত্র অ্যাথলেটের সহপাঠীদের হাতে ভয়াবহ হেজিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই ছাত্রের বাবামা।

হেজিংয়ের কথা বলতে গিয়ে ভুক্তভোগী ছাত্রের বাবা-মা বলেন, ক্যাম্পাসের বাইরে এক দলের অনুষ্ঠানে তাঁদের ছেলেকে কাপড় খুলে ফেলতে বাধ্য করা হয় এবং একাধিকবার পেলেট গান দিয়ে গুলি করা হয়। সময় তাকে বর্ণবাদী গালিও দেওয়া হয়। ঘটনাটির ভিডিও সামনে আসার পরই বিষয়টি পরিবার জানতে পারে।

অভিভাবকের দাবি, অন্তত এক ডজন সতীর্থ তাকে গ্যারেজে আটকেডগপাইলকরে এবং অস্ত্র তাক করে গুলি চালায়। ছেলেটি প্রথমে ভেবেছিল এটি সত্যিকারের বন্দুক। তার শরীর, হাত পিঠে পেলেটের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার জানায়, অভিযোগ জানানো সত্ত্বেও স্কুল প্রশাসন কোচিং স্টাফ ছয় সপ্তাহেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা মনে করছেন। ঘটনায় কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হয়নি বলে তাঁরা হতাশ হয়েছেন।

লুইসভিল আইএসডি জানায়, ৭০ জনের বেশি শিক্ষার্থী, ২০ জনের বেশি স্টাফ, অভিভাবক বার্তা আদানপ্রদানের রেকর্ড পর্যালোচনায় ঘটনাটিহেজিংবুলিং’-এর সংজ্ঞায় পড়ে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তির ধরন জানানো হয়নি। জানানো হয়েছে, পুরো ফুটবল টিমে নয়, নির্দিষ্ট একটি গ্রুপের মধ্যে হেজিংয়ের ইতিহাস রয়েছে।

অভিভাবকের দাবি, সতীর্থদের হেজিংয়ে তাঁদের সন্তানের মানসিক অবস্থা ভেঙে পড়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক পরিবর্তন জরুরি। ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ তাদের তদন্ত শেষ করেছে। আর ফৌজদারি তদন্তে ডাবল ওক পুলিশ জানায়, ঘটনার সঙ্গে অপ্রাপ্তবয়স্ক জড়িত থাকায় এখনই তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

তথ্যসূত্র: এনবিসি ৫