নাসডাকের উদ্যোক্তা প্রোগ্রামে নির্বাচিত নর্থ সাউথ অ্যালামনাই

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।

Oct 17, 2025 - 16:43
নাসডাকের উদ্যোক্তা প্রোগ্রামে নির্বাচিত নর্থ সাউথ অ্যালামনাই
নর্থ সাউথ অ্যালামনাই ফেরিহান এফ. রহমান। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।

ফেরিহান ‘ইনভেস্টার’ নামে এক স্টার্টআপের প্রতিষ্ঠাতা, যা উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে। ‘পাওয়ারিং দ্য ফিউচার অব এডুকেশন’ শিরোনামে গঠিত এ গ্লোবাল ব্যাচে অংশ নিচ্ছেন এমন উদ্যোক্তারা, যারা এডটেক খাতে বিশ্বব্যাপী শেখার প্রক্রিয়া বদলে দিতে কাজ করছেন।

এ প্রোগ্রামের উদ্যোক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টিউটরিং, আর্থিক সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মতো সমাধান তৈরি করছেন, যা শিক্ষায় প্রবেশাধিকার ও মানোন্নয়নে ভূমিকা রাখবে।

নাসডাকের এই প্রোগ্রামের অংশ হিসেবে ফেরিহান পাবেন ব্যক্তিগত কোচিং, এক্সিকিউটিভ মেন্টরশিপ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহায়তা, যা ইনভেস্টারকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে সহায়তা করবে।

ফেরিহানের এ অর্জনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সম্প্রদায় গর্বিত। তার সাফল্য এনএসইউ অ্যালামনাইদের বিশ্বজুড়ে প্রভাবের অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

তথ্যসূত্র: নর্থ সাউথ ইউনিভার্সিটি