এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা।

May 5, 2026 - 14:14
এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। ছবি: সংগৃহীত

 জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে . মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এইচ আরিফ ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা।

মঙ্গলবার ( মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, . নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় সশরীরে উপস্থিত থাকতে পারেননি; তিনি অনলাইনে যুক্ত ছিলেন। সময়ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়। তবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রায় ৫০ জন সদস্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হলেও আমি এনসিপিতে একজন কর্মী হিসেবেই কাজ করব।তিনি আরও বলেন, “আমরা কোনো নেতার ইবাদত করি না। দল করি যেন নেতা ভুল পথে গেলে তাকে সত্য পথে ফিরিয়ে আনতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশেরপথ হারানোরাজনীতির হাল ধরবে এনসিপি। তিনি বিএনপির সমালোচনা করে সংসদে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে বলেন, এসব প্রতিষ্ঠানকেভাগ-বাঁটোয়ারা লুটপাটের ক্ষেত্রবানানোর চেষ্টা চলছে। তিনি দ্রুত সিটি করপোরেশন, উপজেলা পৌরসভা নির্বাচন দেওয়ার দাবি জানান।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, অতীতে যারা ধরনের রাজনৈতিক প্রতারণা করেছে, তারা শেষ পর্যন্ত জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে হুসেইন মুহম্মদ এরশাদের মতো প্রশাসনিক কাঠামো ব্যবহার করে রাষ্ট্র পরিচালনার প্রবণতা দেখা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ডালাস বার্তা প্রতিবেদক