মাদক মামলায় গ্রেপ্তার ডালাস কাউবয়েজের সেফটি মার্কুইস বেল

ডালাস কাউবয়েজের সেফটি মার্কুইস বেলকে মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কলিন কাউন্টি জেল রেকর্ডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Apr 13, 2026 - 21:40
মাদক মামলায় গ্রেপ্তার ডালাস কাউবয়েজের সেফটি মার্কুইস বেল
মার্কুইস বেল। ছবি: সংগৃহীত

ডালাস কাউবয়েজের সেফটি মার্কুইস বেলকে মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কলিন কাউন্টি জেল রেকর্ডে তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেকর্ড অনুযায়ী, শুক্রবার প্রসপার এলাকায় মারিজুয়ানাসহ আটক হন ২৭ বছর বয়সী বেল। তার বিরুদ্ধে একটি ফৌজদারি (ফেলনি) ধারায় নিয়ন্ত্রিত মাদক রাখার অভিযোগ এবং একটি মিসডিমিনর ধারায় মারিজুয়ানা রাখার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত, তবে আপাতত কোনো মন্তব্য করবে না।

বেলের এজেন্ট ডেইরিক জ্যাকসন বলেছেন, আইনি প্রক্রিয়াই বিষয়টি নির্ধারণ করবে। তিনি বলেন, “অন্য সবার মতো মার্কুইসও তার আইনি সুযোগ পাবেন।

২০২২ সালে ফ্লোরিডা এঅ্যান্ডএম থেকে আনড্রাফটেড ফ্রি এজেন্ট হিসেবে কাউবয়েজে যোগ দেন বেল। বিশেষ দলে বেশি খেললেও চোটের কারণে মূল ডিফেন্সেও নিয়মিত সুযোগ পান। ২০২৩ মৌসুমে ১৭ ম্যাচে খেলেন এবং ৯৪টি ট্যাকল করেন। গত মৌসুমেও সব ম্যাচে অংশ নেন তিনি। বর্তমানে মিলিয়ন ডলারের তিন বছরের চুক্তির দ্বিতীয় বছরে আছেন এই ডিফেন্ডার।

তথ্যসূত্র: সিবিএস নিউজ