পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, শুভেন্দুর কাছে হার মমতার
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা ছাড়িয়ে ১৯৯টি আসনে জয় পেয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা ছাড়িয়ে ১৯৯টি আসনে জয় পেয়েছে।
মোট ২৯৪ আসনের মধ্যে ফালতা কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল হওয়ায় ২৯৩টি আসনে গণনা চলছে। এ পরিস্থিতিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা ১৪৭ হলেও বিজেপি তা অনেক আগেই অতিক্রম করেছে।
সবচেয়ে আলোচিত ফল এসেছে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র থেকে। এই দুই আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামেও তার জয়ের ব্যবধান উল্লেখযোগ্য।
ভারতের নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। ২৩ এপ্রিল প্রথম দফায় ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে, যা স্বাধীনতার পর রাজ্যের সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, বিজেপির এই বিপুল জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আসনে পরাজয় পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন সরকার গঠনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
তথ্যসূত্র: এএফপি