ওকলাহোমায় ক্যাম্পগ্রাউন্ড পার্টিতে গুলিবর্ষণ, হাসপাতালে অন্তত ১২

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি ক্যাম্পগ্রাউন্ডে পার্টির সময় গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

May 4, 2026 - 12:11
ওকলাহোমায় ক্যাম্পগ্রাউন্ড পার্টিতে গুলিবর্ষণ, হাসপাতালে অন্তত ১২
কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ছবি: এপি’র সৌজন্যে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি ক্যাম্পগ্রাউন্ডে পার্টির সময় গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ জানায়, আরকাডিয়া লেক সংলগ্ন ক্যাম্পগ্রাউন্ডে স্থানীয় সময় রাত ৯টার পরপরই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি এডমন্ড শহরে, যা ওকলাহোমা সিটি থেকে প্রায় ২০ মাইল উত্তরে অবস্থিত।

এডমন্ড পুলিশ বিভাগ জানায়, গুলির খবর পেয়ে তারা ওকলাহোমা সিটি পুলিশ এবং ওকলাহোমা হাইওয়ে পেট্রোলের সাথে যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে একাধিক আহতকে উদ্ধার করে। জরুরি সেবাকর্মীরা অন্তত ১০ জনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে জন সিটির ইন্টেগ্রিস হেলথ ব্যাপটিস্ট মেডিকেল সেন্টারে এবং জন ইন্টেগ্রিস হেলথ এডমন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের আঘাতের ধরন অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পরপরই কাউকে আটক করা হয়নি। কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেটিও এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, আর্কাডিয়া লেক এলাকা পানিবিনোদনের জন্য জনপ্রিয়। ১৯৮৭ সালে এডমন্ড শহর এবং ইউএস আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে তৈরি করা এই লেক।

তথ্যসূত্র: এনবিসি নিউজ