হরমুজে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, সেন্টকমের অস্বীকার

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

May 4, 2026 - 13:18
হরমুজে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, সেন্টকমের অস্বীকার
যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ শীর্ষক নৌ-অভিযানকে নিজেদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান। ছবি: সেন্টকম

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তবে যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবিভিত্তিহীনবলে উড়িয়ে দিয়েছে।

ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি সংলগ্ন জাস্ক উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানি নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করলে সেটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় বলেও দাবি করা হয়।

এর আগে আইআরজিসি সতর্ক করে জানিয়েছিল, বিদেশি সামরিক শক্তিবিশেষ করে মার্কিন বাহিনীহরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপ্রজেক্ট ফ্রিডমনামে একটি নৌ-অভিযান শুরুর ঘোষণা দেন। তার ভাষ্য, হরমুজে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ। তবে ইরান এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযানে সেন্টকমের নেতৃত্বে প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ড্রোন অংশ নিচ্ছে।

এদিকে ইরানের দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি। তাদের দাবি, ‘প্রজেক্ট ফ্রিডমকার্যক্রম চলমান রয়েছে এবং ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বহাল আছে।

তথ্যসূত্র: বিবিসি, সিএনবিসি