বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকারও বেশি

বিশ্বাস করুন আর নাই করুন–কালোবাজারে ফিফা বিশ্বকাপের ফাইনালের কিছু টিকিটের মূল্য উঠেছে আসন প্রতি ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার ৮৫ সেন্ট। টাকার অঙ্কে যা ২৮ কোটির বেশি!

Apr 24, 2026 - 15:20
বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকারও বেশি
টিকিটের উচ্চমূল্য এবং ভ্রমণ ব্যয় নিয়ে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ছবি: রয়টার্সের সৌজন্যে

বিশ্বাস করুন আর নাই করুনকালোবাজারে ফিফা বিশ্বকাপের ফাইনালের কিছু টিকিটের মূল্য উঠেছে আসন প্রতি ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার ৮৫ সেন্ট। টাকার অঙ্কে যা ২৮ কোটির বেশি!

যদি পরিকল্পনা থাকে চার বন্ধু মিলে এক সঙ্গে বসে খেলা দেখবেন, তাহলে আপনাকে গুণতে হবে ১০০ কোটিরও বেশি টাকা। একসঙ্গে বসার মতো চারটি টিকিটের মোট মূল্য দাঁড়াচ্ছে ১০০ কোটিরও বেশি টাকা, যা ক্রীড়া ইভেন্টের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল টিকিট হিসেবে দেখা হচ্ছে। অর্থের এই অঙ্কটাই এবারের ফাইনালের টিকিটকে ক্রীড়া ইভেন্টের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল টিকিটের রূপ দিতে যাচ্ছে।

১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনালে। টিকিটের বেশি দাম দেখে চোখ কপালে ওঠলেও এটাই বাস্তবতা। ক্যাটাগরি -এর সব আসন নিচের তলার একদম উপরের দিকে অবস্থিত, যা সরাসরি গোলপোস্টের পেছনে অবস্থিত যেখান থেকে বের হওয়ার রাস্তাও রয়েছে। এর ঠিক দুই সারি সামনের আসনগুলোর টিকিট রিসেল প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে ১৬,০০০ ডলার বা ১৯ লক্ষ ৬২ হাজার টাকারও বেশি দামে। আর মাঠের আরও কাছাকাছি কিছু আসনের দাম ২৪,০০০ বা ২৯ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।

টিকিটগুলো ফিফার অফিসিয়ালরিসেল মার্কেটপ্লেস’- বিক্রি হচ্ছে, যেখানে টিকিটধারীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারেন। তবে প্রতিটি লেনদেনে ক্রেতা বিক্রেতাউভয় পক্ষ থেকেই ১৫ শতাংশ হারে কমিশন নেয় ফিফা।

ফিফা জানিয়েছে, এই প্ল্যাটফর্মটি নিরাপদ স্বচ্ছ পরিবেশে ভক্তদের টিকিট কেনাবেচার সুযোগ দেয় এবং এর ফি উত্তর আমেরিকার ক্রীড়া বিনোদন খাতের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বর্তমানে ফাইনালের একটি সাধারণ টিকিটের সর্বনিম্ন পুনর্বিক্রয় মূল্য প্রায় ১১ হাজার ডলার বা ১৩ লাখ টাকারও বেশি হুইলচেয়ার-সুবিধাযুক্ত টিকিটের দাম শুরু হচ্ছে প্রায় ১৫ হাজার ডলার, যা টাকায় ২৩ লাখেরও বেশি।

এর আগে গত সপ্তাহে ফিফা তাদের অফিসিয়াল বিক্রয় সাইটে নতুন কিছু টিকিট ছাড়ে, যেখানে প্রতিটি টিকিটের মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। টাকার অঙ্কে যা প্রায় সাড়ে ১৩ লাখের কাছাকাছি।

সবচেয়ে সাশ্রয়ী বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও টিকিটের এই উচ্চমূল্য এবং ভ্রমণ ব্যয় নিয়ে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ফিফা বলছে, প্রতিটি ম্যাচের চাহিদা অনুযায়ী বিভিন্ন মূল্যস্তর নির্ধারণ করা হয়েছে।

তবে অংশগ্রহণকারী দলগুলোর মাধ্যমে প্রতি ম্যাচে ৬০ ডলার বা ৭ হাজার ৩০০ টাকা মূল্যের  অন্তত এক হাজার টিকিট দামে বরাদ্দ রাখা হয়েছে। ফিফা আরও জানায়, তারা অলাভজনক প্রতিষ্ঠান এবং টিকিট থেকে প্রাপ্ত আয় ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

তথ্যসূত্র: সিএনএন