কলাবাগান থানার এসআই ৬ দিন ধরে নিখোঁজ

রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা—স্ত্রীর আহাজারি, ছেলের অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধ বাবা।

May 3, 2026 - 14:35
কলাবাগান থানার এসআই ৬ দিন ধরে নিখোঁজ
রাকিবুল হাসান সরকার। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠাস্ত্রীর আহাজারি, ছেলের অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধ বাবা।

নিখোঁজ এই পুলিশ সদস্য গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাসিন্দা। তিনি কলাবাগান থানায় কর্মরত ছিলেন।

রোববার ( মে) রাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বারান্দার এক কোণে বসে আছেন বাবা মো. মাইজুদ্দিন সরকার। ছেলের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের ছয় দিনেও কোনো তথ্য না মেলায় দুশ্চিন্তা বাড়ছে।

শুভর বাবা বলেন, ২৮ এপ্রিল রাতে থানার পক্ষ থেকে ফোন করে জানতে চাওয়া হয়, তিনি বাড়িতে ফিরেছেন কি না। পরে জানা যায়, সেদিন তাঁর ডিউটি থাকলেও তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে ছেলের বিয়ে দেন, এখনও পাঁচ মাস পূর্ণ হয়নি।এক মাস আগে কলাবাগান থানায় যোগদান করল, আর এর মধ্যেই এমন ঘটনা”—কথাগুলো বলতে গিয়ে ভেঙে পড়েন তিনি।

স্ত্রী সামিয়া জানান, ২৩ এপ্রিল ছুটি শেষে কর্মস্থলে যান শুভ। সর্বশেষ ২৮ এপ্রিল বিকেলে তাঁদের মধ্যে কথা হয়। এরপর থেকে তাঁর ফোন বন্ধ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘ছয় দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই।

বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ওইদিন রাতের ডিউটির কথা বলে সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন শুভ। এরপর থেকেই তিনি নিখোঁজ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ।

ডালাস বার্তা ডেস্ক