ভারতের লুট হওয়া ১৪ মিলিয়ন ডলার মূল্যের ৬৫৭ শিল্পকর্ম ফেরত দিয়েছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ভারতের কাছে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ৬৫৭টি প্রত্নবস্তু ফেরত দিয়েছে। দীর্ঘ তদন্তে উদ্ধার হওয়া এসব নিদর্শন আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

May 4, 2026 - 11:52
ভারতের লুট হওয়া ১৪ মিলিয়ন ডলার মূল্যের ৬৫৭ শিল্পকর্ম ফেরত দিয়েছে  নিউইয়র্ক
জোহরান মামদানির নেতৃত্বে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস লক্ষ লক্ষ ডলার মূল্যের পুরাকীর্তি ভারতের জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ভারতের কাছে প্রায় কোটি ৪০ লাখ ডলার মূল্যের ৬৫৭টি প্রত্নবস্তু ফেরত দিয়েছে। দীর্ঘ তদন্তে উদ্ধার হওয়া এসব নিদর্শন আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি  অফিসে জানায়, এসব প্রত্নবস্তু বিভিন্ন সময়ে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং পরে জব্দ করা হয়। সপ্তাহের শুরুতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন এল. ব্র্যাগ জুনিয়র ভারতের কনসুলেটের প্রতিনিধির কাছে এগুলো হস্তান্তর করেন।

ফেরত দেওয়া নিদর্শনের মধ্যে রয়েছে বিরল ব্রোঞ্জের অবলোকিতেশ্বর মূর্তি, যা ছত্তিশগড়ের একটি জাদুঘর থেকে চুরি হয়ে ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে পাচার হয়। পরে এটি নিউইয়র্কের একটি ব্যক্তিগত সংগ্রহে পাওয়া যায় এবং ২০২৫ সালে জব্দ করা হয়। এছাড়া লাল বেলেপাথরের একটি বুদ্ধমূর্তিও উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৭৫ লাখ ডলার।

তদন্তে উঠে এসেছে, ভারতীয় বংশোদ্ভূত শিল্পপাচারকারী সুভাষ কাপুর তার সহযোগীরা এসব নিদর্শন পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে তদন্ত চালিয়ে আসছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কয়েকজন সহযোগী দোষী সাব্যস্ত হয়েছেন, যদিও কাপুর এখনো যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ হননি।

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি বিতর্কিত কোহিনূর হীরার মালিকানা নিয়ে মন্তব্য করে বলেন, ব্রিটেনের উচিত এটি ভারতে ফিরিয়ে দেওয়া। বিশ্বের অন্যতম বৃহৎ হীরা বর্তমানে লন্ডনের লন্ডন টাওয়ারে সংরক্ষিত রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক ঐতিহ্য লক্ষ্য করে গড়ে ওঠা চোরাচালান নেটওয়ার্কের ব্যাপ্তি বিশাল। ধরনের নিদর্শন নিজ নিজ দেশে ফেরাতে আরও কাজ বাকি রয়েছে। এর আগে একই চক্রের সঙ্গে যুক্ত প্রত্নবস্তু নেপাল আফগানিস্তানেও ফেরত দিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস