প্রবাসে বৈশাখ: এবার মঞ্চে থাকছেন জায়েদ খান, সঙ্গে কারা
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জমে উঠছে উৎসবের আমেজ। ৯ মে আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরের ‘বৈশাখী মেলা’ ও কনসার্ট, যেখানে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জমে উঠছে উৎসবের আমেজ। ৯ মে আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরের ‘বৈশাখী মেলা’ ও কনসার্ট, যেখানে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।
দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে হতে যাওয়া এ আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের বরাতে জানা গেছে, জায়েদ খান ছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।
আয়োজকদের ভাষ্য, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরা এবং বাংলাদেশি কমিউনিটিকে একত্র করা এই মেলার মূল উদ্দেশ্য। কনসার্টের পাশাপাশি মেলায় থাকবে দেশীয় পণ্যের স্টল ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন।
ওকলাহোমার এ বৈশাখী আয়োজনটি ইতোমধ্যেই প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছর একই মঞ্চে দর্শক মাতিয়েছিলেন জেমস। সেই ধারাবাহিকতায় এবারও জমজমাট আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজকরা।
ডালাস বার্তা ডেস্ক