বর্ণাঢ্য আয়োজনে বাগার পহেলা বৈশাখ উদ্যাপন
মঙ্গল শোভাযাত্রা তো ছিলই। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও, যেখানে নাচ-গান, কবিতা আবৃত্তি ছাড়াও ছিল শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা। এমনই বর্ণাঢ্য আয়োজনে গত ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের অস্টিনে হয়ে গেল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার অস্টিন বা বাগার পহেলা বৈশাখ উদ্যাপন অনুষ্ঠান।

অস্টিনের ভিস্তা রিজ হাই স্কুলে বাগার এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশি কমিউনিটির প্রায় ১ হাজার
উদযাপনের শুরুতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, কবিতা আবৃত্তি এবং শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা—কোনো কিছুই বাদ যায়নি। অনুষ্ঠানস্থলে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্টলগুলো উৎসবের আমেজকে বাড়িয়ে দেয়।
পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে প্রবাসী বাঙালিরা এদিন বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং একতার এক অনন্য বন্ধনে আবদ্ধ হন। নতুন বছর উপলক্ষে সবার মাঝে ছিল আনন্দ, আশা এবং সমৃদ্ধির প্রত্যাশা।
ডালাস বার্তা প্রতিবেদক