উইমবার্লির কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উইমবার্লির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের দিকে দুর্ঘটনাটি ঘটে।

May 1, 2026 - 21:50
উইমবার্লির কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৫
বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ছবি: অস্টিন-আমেরিকান স্টেটসম্যান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উইমবার্লির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিধ্বস্ত হওয়া Cessna 421C বিমানটি বিধ্বস্ত হ্ওয়ার সময় উচ্চগতিতে ছিল। রাত ১১টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম প্রান্তের একটি আবাসিক এলাকার পাশের বনাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। নিহত সবাই প্রাপ্তবয়স্ক, তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি আমরিলোর কাছে অবস্থিত রিভার ফলস বিমানবন্দর থেকে নিউ ব্রাউনফেলস ন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। বৃহস্পতিবার রাত ৯টা ১১ মিনিটে উড্ডয়ন করে এটি, নির্ধারিত সময় ছিল রাত ১১টা ১৯ মিনিটে অবতরণ।

উইমবার্লির দিকে দক্ষিণ-পশ্চিমে যাওয়ার সময় হঠাৎ উত্তর-পশ্চিমে মোড় নেয় বিমানটি। ওই সময় এটি প্রায় ১৩,৬০০ ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ,০০০ ফুটে পৌঁছানোর পর ট্র্যাকিং ডেটা বন্ধ হয়ে যায়। একই রুটে প্রায় একই সময়ে আরেকটি Cessna 421 বিমান উড্ডয়ন করলেও সেটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়। দুই বিমান একসঙ্গে যাচ্ছিল কি না, তা স্পষ্ট নয়।

 গোল্ডেন ঈগলনামে পরিচিত Cessna 421 একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট বিমান। ১৯৬৭ থেকে ১৯৮৫ সালের মধ্যে এটি তৈরি করা হয়।সিমডেলটি ১৯৭৬ সালে চালু হয় এবং এতে সর্বোচ্চ আটজন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। বিমানটির কেবিন প্রেসারাইজড হওয়ায় এটি প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে।

দুর্ঘটনার সময় এলাকায় উল্লেখযোগ্য কোনো খারাপ আবহাওয়া ছিল না। বৃষ্টিপাত হয়নি এবং বাতাসের গতিও ছিল কম। তবে রাতের পরবর্তী সময়ে বৃষ্টি শুরু হয়, যা উদ্ধার তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে। সংস্থার একজন তদন্তকারী ঘটনাস্থলে যাচ্ছেন। ধ্বংসাবশেষ পরীক্ষা শেষে সেগুলো আরও বিশ্লেষণের জন্য নিরাপদ স্থানে নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার সময়আগুনের গোলাদেখতে পান এবংভূমিকম্পের মতো কম্পনঅনুভব করেছেন বলে জানিয়েছেন। একজন বাসিন্দা জানান, তার নিরাপত্তা ক্যামেরায় রাত ১১টার দিকে হঠাৎ আলোর ঝলক আগুনের গোলা ধরা পড়ে। আরেকজন বলেন, তিনি প্রথমে বিমানের শব্দ শোনেন, এরপর হঠাৎ বাড়ি কেঁপে ওঠার মতো অনুভূতি পান।

তথ্যসূত্র: অস্টিন-আমেরিকান স্টেটসম্যান